প্রচ্ছদ    খেলাধুলা   নিজের পথ নিজেরই বের করতে...

নিজের পথ নিজেরই বের করতে হবে সৌম্যর -হাবিবুল বাশার

১১ এপ্রিল ২০২৩ ০৯:৪৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
কবজির মোহনীয় মোচড়, দারুণ ফ্লিক শটে ডিপ স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারি। লফটেড অন ড্রাইভে পরের বলের ঠিকানা ডিপ মিড উইকেট সীমানা। জোড়া চার হজম করে অন সাইডে ফিল্ডার নিলেন মোহর শেখ। ব্যাটসম্যান তা দেখলেন, তবু সামলাতে পারলেন না নিজেকে। অন সাইডে বড় শটের চেষ্টায় আউট! সৌম্য সরকারের চেনা রূপই ফুটে উঠল ২২ গজে। এক মুহূর্তে তিনি চোখধাঁধানো, পর মুহূর্তেই নিষ্প্রভ। কাছ থেকে সৌম্যর আউট দেখলেন হাবিবুল বাশার। তার অভিব্যক্তি দেখে তখন প্রতিক্রিয়া বোঝা গেল না। তবে জাতীয় এই নির্বাচকের কণ্ঠে পরে ঠিকই ফুটে উঠল হতাশা। একসময় যিনি ছিলেন জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ, সেই সৌম্য আপাতত জাতীয় দলের আলোচনাতেই নেই। বিবেচনায় ফিরতে হলে তো রান করতে হবে। কিন্তু সৌম্যর ব্যাটে রান কোথায়! কোনো সংস্করণেই কোথাও তার ব্যাটে হাসি নেই, তার ব্যাটে কথা নেই। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে মঙ্গলবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে এই ম্যাচটি যেমন। দুই চারে ৯ রান করেই শেষ তার ইনিংস। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে তার নিয়মিত দৃশ্য এটি। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ভালো কিছুর আশা জাগিয়ে তিনি অল্পেই থামছেন নিয়মিত। লিগে এবার এখনও পর্যন্ত খেলা ৮ ইনিংস ব্যাট করে তার সংগ্রহ ১৬১। ফিফটি ছুঁয়েছেন স্রেফ এক ম্যাচে।
একসময় সৌম্য ধারাবাহিকভাবে বড় রান না করলেও তার ব্যাটে থাকত আগ্রাসন। তার সেই রূপও এখন উধাও। লিগে তার স্ট্রাইক রেট স্রেফ ৮০.১০! সবশেষ বিপিএলেও সৌম্যর ব্যাট বলা যায় ঘুমিয়েই ছিল। ঢাকা ডমিনেটর্সের হয়ে ১২ ম্যাচে স্রেফ ১৪.৫০ গড়ে করেন ১৭৪ রান। স্ট্রাইক রেট ছিল কেবল ১০৮.০৭! বিপিএল ও প্রিমিয়ার লিগের মাঝে আয়ারল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে এক দিনের প্রস্তুতি ম্যাচে খেলেন তিনি। সেদিন ভালো কিছুর ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত ৭ চার ও ২ ছয়ে আউট হয়ে যান ৪৬ বলে ৪৮ করে। জাতীয় লিগে এবার একটিই ম্যাচ খেলেছিলেন তিনি। খুলনার বিপক্ষে গত নভেম্বরে সেই ম্যাচে রাজশাহীর বিপক্ষে আউট হয়ে যান ৩৬ রান করে। গত বছর নানা সময়ে বাংলাদেশ টাইগার্সের প্রোগ্রামেও রাখা হয় তাকে। কিন্তু তার পারফরম্যান্সই বলছে, নিজেকে শানিত করতে পারেননি সেখানেও।
সব মিলিয়ে সৌম্যকে নিয়ে হতাশা বাড়ছেই। ব্রাদার্সের বিপক্ষে ম্যাচ চলাকালে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে তা অকপটেই বললেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার। “ওর (সৌম্য) কাছে যে প্রত্যাশা ছিল, সেটা ঠিক পাচ্ছি না। কিছু দিন আগেও দলের সঙ্গে ছিল। অতীতে কিন্তু বাংলাদেশকে ম্যাচ জেতানো অনেক ভালো পারফরম্যান্স আছে সৌম্যর। কিন্তু সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে তার কাছ থেকে প্রত্যাশিত পারফরম্যান্স পাচ্ছি না।” “সৌম্য এখনও আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। প্রত্যাশা ছিল ও ঘরোয়া ক্রিকেটে ভালো করবে। তাহলে আমাদের যে ক্রিকেটারদের পুল, সেটা বড় হয়। ওর সামর্থ্যরে ব্যাপারে আমরা সবাই জানি। সেটার পুরোপুরি প্রকাশ ঘরোয়া ক্রিকেটে হচ্ছে না। একটু তো হতাশ অবশ্যই।”
সৌম্যর প্রতিভা যা, ছন্দে থাকলে তিনি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, সেই আলোচনা অনেক দিন আগেই আসলে অতীত হয়ে গেছে। ক্যারিয়ারের শুরু থেকে তার বড় সমস্যা ছিল ধারাবাহিকতা, যা এখন আরও প্রকট হয়ে উঠেছে। এজন্য আপাতত জাতীয় দলের দুয়ার তার জন্য বন্ধ। সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ২০২১ সালের মার্চের পর আর খেলেননি কোনো ওয়ানডে। দূরে থাকলেও সৌম্যকে ছুড়ে ফেলা হয়নি বলেই নিশ্চিত করলেন হাবিবুল বাশার। ব্যর্থতার বৃত্ত ভাঙার জন্য সৌম্যর করণীয় সম্পর্কেও বললেন সাবেক এই অধিনায়ক। “ওর সাথে সবাই কথা বলছে। যে সমর্থন দরকার, মানসিক সমর্থনটা, ওকে সবসময় দেওয়া হয়। ও দলের মধ্যে আছে, আসা যাওয়ার মধ্যেই আছে। মাঝে মাঝে এসব থেকে বেরোতে ক্রিকেটারের নিজেরই পথ খুঁজতে হয়। ও কিন্তু অনেক দিন ধরে ক্রিকেট খেলছে। যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার। মানসিক যে সমর্থন সেটা সে সবসময় পায়। তবে ওর নিজেকেই ঠিক করতে হবে, আসলে ওর খেলাটা কী হবে।”
নিজের খেলোয়াড়ী জীবনের দীর্ঘ অভিজ্ঞতা থেকে হাবিবুল বললেন, দুঃসময় থেকে পরিত্রাণের পথটি একটা পর্যায়ে গিয়ে ওই ব্যাটসম্যানকেই খুঁজে নিতে হয়। “একজন ক্রিকেটার হিসেবে আমি মনে করি, সব ব্যাটসম্যানেরই একটা ব্যাটিং পরিকল্পনা থাকে। নিজস্ব ব্যাটিং পরিকল্পনা নিয়েই মাঠে নামে। কোন বোলারকে মারব, কোন বোলারকে ঠেকাব, কোন সাইডে বড়, কোন সাইডে ছোট, বাতাসটা কোন দিকে- এরকম কিছু বেসিক জিনিস আছে। সব ব্যাটসম্যানেরই নিজস্ব কিছু পরিকল্পনা থাকে। আমার মনে হয়, সৌম্য সরকারের নিজেকে ঠিক করতে হবে, ও আসলে কীভাবে ব্যাটিং পরিকল্পনা করতে চায়।” “অনেক সময় আমরা সহজাত প্রবৃত্তিতে খেলে থাকি। সেটা করলে সবসময় ধারাবাহিক হওয়া যায় না। এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ব্যাটসম্যানের জন্য। আমি মনে করি সৌম্য অনেক দিন ধরে ক্রিকেট খেলছে, ওকে আসলে বোঝানোর তেমন কিছু নেই। আন্তর্জাতিক ক্রিকেটে ওর অনেক সাফল্য। বড় বড় দলের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস আছে। ওকে খুব বেশি বোঝানোর নেই। কিন্তু ওকেই আসলে খুঁজে বের করতে হবে ওর ব্যাটিংটা কেমন হবে।”

 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর