প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ইসলাম কি সত্যিই সন্ত্রাসবাদের জন্ম...

ইসলাম কি সত্যিই সন্ত্রাসবাদের জন্ম দেয়?

২২ মে ২০২৩ ০৫:১৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

বিগত দুই যুগ ধরে বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ইসলাম বিশেষ করে “ইসলামী সন্ত্রাসবাদ”। আফগান-রাশিয়া যুদ্ধের পর থেকে পৃথিবীর অধিকাংশ মুসলিম জনবহুল দেশে জঙ্গিবাদ বিস্তার লাভ করেছে এবং হত্যাকাণ্ড, আত্মঘাতী বোমা হামলা, গুপ্তহত্যা, বোমা বিস্ফোরণ, জবাই, পুড়িয়ে মারার মতো বহুবিধ নৃশংস ঘটনার জন্ম দিয়ে তারা মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে একটি ভীতি সৃষ্টি করে দিয়েছে। ইসলাম মানেই বিধর্মীকে হত্যার লাইসেন্স, ইসলাম মানেই বিরুদ্ধমতের উপর চাপাতির আঘাত, ইসলাম মানেই ধর্মান্ধতা, ইসলাম মানেই ধর্মানুভূতির গর্জন ইত্যাদি। ২০১৬ সনে আমাদের দেশে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে ১৭ জন বিদেশি নাগরিকসহ মোট ২০ জন মানুষকে রাতভর জবাই করে হত্যা করে এবং ২ জন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে। শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদের জামায়াতেও হামলা চালানোর চেষ্টা করে। জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টিকারী আন্দোলন হেযবুত তওহীদের বিরুদ্ধেও ধর্মব্যবসায়ী গোষ্ঠীটি বিগত ২৪ বছর হামলা চালিয়ে যাচ্ছে। ১৪ মার্চ ২০১৬ তারিখে নোয়াখালীর সোনাইমুড়িতে মানুষের ধর্মবিশ্বাসকে ভুল খাতে প্রবাহিত করে গুজব রটিয়ে হেযবুত তওহীদের দুইজন সদস্যকে হাত পায়ের রগ কেটে জবাই করে হত্যা করা হয় এবং গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে তাদের নিথর দেহ পুড়িয়ে ফেলা হয়। হেযবুত তওহীদের মসজিদ গুড়িয়ে দেওয়া হয়, ঘর-বাড়ি লুট করে অগ্নিসংযোগ করা হয়। গণমাধ্যমসূত্রে জানা গেছে, সম্প্রতি শ্রীলংকার গির্জায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে ২৫০ এর অধিক মানুষ হত্যা করা হয়েছে যার দায় স্বীকার করেছে আইএস।

২০১৭ সালে ‘ইসলামী সন্ত্রাসের’ উপর একটি রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ঈইঝ নিউজ। রিপোর্ট অনুযায়ী বর্তমান বিশ্বে ১২১ টি সন্ত্রাসবাদী দল সক্রিয় রয়েছে যাদের নির্মম সন্ত্রাসের স্বীকার হয়ে ২০১৭ সালে ৮৪ হাজার নিরপরাধ মানুষ মৃত্যুবরণ করেন। ২০১৭ সালে সিরিয়ায় ২৯ টি ইসলামী সন্ত্রাসী দল ছিল। সিরিয়ার হামলাগুলোর মধ্যে ৪৪% হামলার জন্য আইসিস দায়ী। বিশ্বের সন্ত্রাসী হামলায় যত মানুষের মৃত্যু হয়েছে তার অর্ধেক মৃত্যু হয়েছে সিরিয়ায়। জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবাদী গ্রুপ আইসিসের ২০,০০০ থেকে ৩০,০০০ হাজার যোদ্ধা সক্রিয় ছিল সেখানে খলিফা প্রতিষ্ঠা করার জন্য।

এখন প্রশ্ন হলো ইসলাম কি সত্যিই সন্ত্রাসবাদের জন্ম দেয়?

আরও পড়ুন

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

ইসলামের দর্শন ও সংস্কৃতিচর্চার যোগসূত্র

যারা বাংলাদেশে ঘটে যাওয়া জঙ্গি হামলা ও  আমেরিকার ঈইঝ নিউজসহ জাতিসংঘের তৈরিকৃত রিপোর্টকে কেন্দ্র  করে ধারণা করে নিয়েছেন যে ইসলাম সত্যিই সন্ত্রাসবাদের জন্ম দেয় তাদের ধারণা ভুল,ইসলাম কখনোই সন্ত্রাসবাদকে সমর্থন করে না। মূলত এক শ্রেণির লোক ইসলামী সন্ত্রাসবাদের ক্ষেত্রে জেহাদ শব্দটিকে কাজে লাগায়। কিন্তু জেহাদ আর সন্ত্রাসবাদ এক জিনিস নয়, সম্পূর্ণ ভিন্ন বিষয়। জেহাদ শব্দের অর্থ কোন উদ্দেশ্য অর্জন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা; আর সন্ত্রাস হচ্ছে হিংসাত্মক কাজ করে, বোমা ফাটিয়ে, ধ্বংস করে ভয়-ভীতি সৃষ্টি করা। তাহলে কোথা থেকে এল এই ইসলামী সন্ত্রাসবাদ?

সন্ত্রাসবাদের মূল কারণ-ধর্মবিশ্বাসের অপব্যবহার:

মূলত ইসলামপ্রিয় মানুষের ঈমানকে হাইজ্যাক করে ভুল পথে প্রবাহিত করেই সৃষ্টি করা হয়েছে সন্ত্রাসবাদ। আল্লাহর রসুল (সা.) জেহাদ করে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, পবিত্র কোর’আনে  জেহাদের হুকুম আছে। তাই ইসলাম প্রতিষ্ঠার নামে জেহাদের ভুল ব্যাখ্যা প্রদানের মাধ্যমে মানুষকে দিয়ে বহু ধ্বংসাত্মক কাজ করানো সম্ভব। এই পরিস্থিতিতে আমাদের একটা সীমারেখা টানতে হবে, কোনটা ইসলাম আর কোনটা ইসলাম নয়, কোনটা ইসলামের জেহাদ আর কোনটা জেহাদের নামে সন্ত্রাস।

১৪০০ বছর আগে রসুলাল্লাহ অক্লান্ত পরিশ্রম করে আইয়্যামে জাহেলিয়াতে নিমজ্জিত, শতধাবিচ্ছিন্ন বিশৃঙ্খল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে এমন এক সভ্যতার জন্ম দিলেন যারা চিন্তা-চেতনায়, জ্ঞানে-বিজ্ঞান, প্রযুক্তিতে এক কথায় সর্বদিকে শিক্ষকের আসনে আসীন হয়ে গেল। কিন্তু এরই মাঝে ঘটলো মহাদুর্ভাগ্যজনক ঘটনা। ৬০-৭০ বছর পর জাতি তার আকিদা ভুলে গিয়ে সংগ্রাম ত্যাগ করল। তাদের মধ্যে একটি অংশ দ্বীনের চুলচেরা বিশ্লেষণ করে ফতোয়া পাল্টা ফতোয়া দিতে দিতে হাজার রকমের ফতোয়ার ধারা উপধারার পাহাড় তৈরি করল।

অন্যদিকে জাতির মধ্যে জন্ম নিল বিকৃত সুফিবাদ যারা উম্মতে মোহাম্মদীর বহির্মুখী চরিত্রকে পাল্টে দিয়ে অন্তর্মুখী করে দিল। এভাবে ঐক্যহীনতার ফলসরূপ আল্লাহর শাস্তি হিসেবে এই জাতি ইউরোপিয়ানদের গোলামে পরিণত হলো। শুরু হলো ঔপনিবেশিক যুগ, দাসত্বের যুগ।

এরই ধারাবাহিকতায় ব্রিটিশরা আমাদের চিরকালের জন্য গোলাম বানিয়ে রাখতে একটি চক্রান্ত করল। তারা দুই ধরনের শিক্ষাব্যবস্থা চালু করল- একটি সাধারণ ধর্মনিরপেক্ষ শিক্ষা, আরেকটি মাদ্রাসা শিক্ষা। এই দুই বিপরীতমুখী শিক্ষার দ্বারা তারা জাতিটাকে মানসিকভাবে পরিপূর্ণরূপে বিপর্যস্ত করে দিল।

একদিকে সাধারণ শিক্ষায় ধর্মকে বাদ দেয়া হলো অন্যদিকে ২৬ জন খ্রিস্টান অধ্যক্ষের নেতৃত্বে একটি বিকৃত ইসলাম শিক্ষা দিয়ে তা জাতির মন-মগজে গেড়ে দিল। এইবার উভয় শিক্ষায় শিক্ষিতজনেরা একে অপরের দিকে কাদা ছোঁড়াছুড়িতে লিপ্ত হলো। বহিঃশত্রুর আক্রমণ থেকে জাতিকে রক্ষা করার পরিবর্তে তারা নিজেরা নিজেরাই মারামারি কাটাকাটিতে লিপ্ত হলো। শুরু হলো ইসলামী সন্ত্রাসবাদের (যদিও এটা প্রকৃত ইসলাম না)। যারা ইসলামবিদ্বেষী তারা এই সুযোগটাকে কাজে লাগালো। ইসলামকে সন্ত্রাসের ধর্ম ও বিশ্বনবী (দ.) কে সন্ত্রাসী বলে প্রোপাগান্ডা চালালো। জঙ্গিবাদীদের পৈশাচিকতা দেখে অনেক চিন্তাশীল মানুষ ইসলাম থেকেই মুখ ফিরিয়ে নিয়েছে। তারা ভাবছেন যে কোর’আন সন্ত্রাসের শিক্ষা দেয়, বিধর্মীদের হত্যার নির্দেশ দেয় (নাউজুবিল্লাহ)। সন্ত্রাসবাদীদের কর্মকাণ্ডে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলাম।

এর থেকে পরিত্রাণের উপায়?

ইসলামের নামে যে বিকৃত শিক্ষাগুলো দিয়ে, কোর’আনের যে আয়াতগুলোর অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভিন্ন ভ্রান্ত পথে নিয়ে যাওয়া হচ্ছে তার বিরুদ্ধে একটি আদর্শিক লড়াই প্রয়োজন। এই আদর্শিক লড়াইটি করতে হবে ইসলামের প্রকৃত শিক্ষাটি তুলে ধরার মাধ্যমে। মানুষের কাছে এটা সুস্পষ্ট করে দিতে হবে যে, ইসলামের উদ্দেশ্য কী, এটি প্রতিষ্ঠা করার সঠিক পদ্ধতি কী, জঙ্গিবাদ কেন ভ্রান্ত পথ, জঙ্গিবাদকে প্রচার করার জন্য যে আয়াতগুলোকে সামনে আনা হয়, রসুলাল্লাহর জীবনের যে ঘটনা বা হাদিসগুলোকে সামনে আনা হয় সেগুলোর প্রকৃত তাৎপর্য কী। অতঃপর জাতির সবাইকে নিয়ে ন্যায়ের পক্ষে, সর্বপ্রকার অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। ন্যায়ের পক্ষে জাতীয় ঐক্যের চেয়ে শক্তিশালী আর কিছু হতে পারে না। ন্যায়ের পক্ষে একতাবদ্ধ হওয়াই হচ্ছে ইসলামের ভিত্তি তওহীদের মর্মবাণী।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর