শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেকের বড় ভাই আব্দুল মোতালেব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) চন্নাপাড়ায় ‘সাংবাদিক মালেকের মোড়’ বায়তুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শ্রীপুর প্রেস ক্লাব, শ্রীপুর সাংবাদিক সমিতি ও শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিক সমাজ এবং গাজীপুর জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

















