প্রচ্ছদ    চট্টগ্রাম   ফেনীতে ৭ সাব-রেজিস্ট্রি অফিসে এক...

ফেনীতে ৭ সাব-রেজিস্ট্রি অফিসে এক বছরে ২২১ কোটি টাকার রাজস্ব আয়

১০ অক্টোবর ২০২৬ ০১:৩৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধির ফলে ফেনী সদরসহ জেলার সব সাব-রেজিস্ট্রি অফিস মিলিয়ে এক বছরে ২২১ কোটি ৩৩ লাখ টাকার বেশি রাজস্ব আয় হয়েছে।

ফেনী জেলা রেজিস্ট্রার কার্যালয় থেকে গত ১৮ আগস্ট মহাপরিদর্শক (নিবন্ধন) কার্যালয়ে পাঠানো প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন অর্থবছরে জেলার ৭টি সাব-রেজিস্ট্রি অফিসে মোট ৩৯ হাজার ৩৫০টি দলিল রেজিস্ট্রি বাবদ ২২১ কোটি ৩৩ লাখ ৯৯ হাজার ৭৬২ টাকা রাজস্ব আদায় হয়েছে। এর আগের অর্থ বছরে ৩৪ হাজার ৩৪৩টি দলিল রেজিস্ট্রি থেকে রাজস্ব আয় হয়েছিল ২০২ কোটি ৯৯ লাখ ২৪ হাজার ৬১০ টাকা।

ফেনী জেলা রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী সুমন চৌধুরী বলেন, সদর সাব-রেজিস্ট্রি অফিস সর্বোচ্চ রাজস্ব আয় করেছে। এ অফিসে ৯ হাজার ৬৭৭টি দলিল রেজিস্ট্রি বাবদ ১০০ কোটি ৭৬ লাখ টাকার বেশি আয় হয়েছে। এ ছাড়া লেমুয়া সাব-রেজিস্ট্রি অফিসে ৪ হাজার ৮৪৫টি রেজিস্ট্রি বাবদ ১৫ কোটি টাকা, মতিগঞ্জে ৭ হাজার ১৫০টি রেজিস্ট্রি বাবদ ২৫ কোটি ৭১ লাখ টাকা, দাগনভূঞায় ৭ হাজার ১৯৬৫টি রেজিস্ট্রি বাবদ ৩৬ কোটি ৪৬ হাজার টাকা, ছাগলনাইয়ায় ৪ হাজার ৩৯১টি রেজিস্ট্রি বাবদ ২১ কোটি ২৭ লাখ টাকা, ফুলগাজীতে ২ হাজার ৯৯৬টি রেজিস্ট্রি বাবদ ১১ কোটি টাকা এবং পরশুরামে ২ হাজার ৬৩৪টি রেজিস্ট্রি বাবদ ১০ কোটি ৫২ লাখ টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে।

আরও পড়ুন

প্রথমবার প্রকাশ্যে গণনা, লালনের মাজারের দানবাক্সে মিলল ৬ লাখ টাকা!

প্রথমবার প্রকাশ্যে গণনা, লালনের মাজারের দানবাক্সে মিলল ৬ লাখ টাকা!

সরেজমিন অনুসন্ধানে জানা যায়, সাফকবলা, দানপত্র, হেবা, বিল, এওয়াজ, এওয়াজ বিনিময়, নাদাবি পত্র, বণ্টননামা, নির্দেশপত্র, খাস মোক্তারনামা, চুক্তিপত্র, পার্টনার ডিড, পাওয়ার রহিতকরণ, ভুল সংশোধন ও ঘোষণাপত্রসহ বিভিন্ন দলিল রেজিস্ট্রির মাধ্যমে এ রাজস্ব এসেছে।

ভূমি রাজস্ব সরকারের আয়ের অন্যতম প্রধান উৎস। ইউনিয়ন পর্যায়ে ভূমি (তহসিল) অফিস এবং উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের মাধ্যমে এ রাজস্ব আদায় হয়। সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে সরকারের কিছু কার্যকর পদক্ষেপের কারণে এ খাতে রাজস্ব আদায় অনেকটাই বেড়েছে। অনলাইনে ভূমির দাখিলা ও খতিয়ান যাচাই, জাতীয় পরিচয়পত্রের ব্যবহার এবং দলিলপত্র খুঁটিয়ে যাচাই করার কারণে সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি বেড়েছে এবং সাধারণ মানুষের হয়রানি কমেছে। ফলে প্রতারণার মাধ্যমে ভূমি রেজিস্ট্রির পথও অনেকটা বন্ধ হয়েছে বলে দপ্তর সূত্রে জানা গেছে।

দাগনভূঞা উপজেলা সাব-রেজিস্ট্রার মো. অকিল উদ্দিন বলেন, “রেজিস্ট্রি খরচ, উৎসকর, স্থানীয় সরকার কর এবং ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদের করসহ সব অর্থ সরাসরি ব্যাংকের মাধ্যমে সাব-রেজিস্ট্রি অফিসের নির্ধারিত কোডে সরকারের রাজস্ব খাতে জমা হয়। এতে রাজস্ব আদায়ের পরিমাণ অনেকটাই বেড়েছে।”

এদিকে স্থানীয় জনসাধারণ ও ভুক্তভোগীদের অভিযোগ, ইউনিয়ন ভূমি (তহসিল) অফিসগুলোতে অনেক সময় ১০ টাকার দাখিলার জন্য ভূমির মালিকদের কাছ থেকে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হয়। অতিরিক্ত এই ফির কারণে অনেকে জমি রেজিস্ট্রি করা থেকে বিরত থাকেন। দাখিলা নেওয়া সহজলভ্য ও হয়রানিমুক্ত হলে মানুষ জমি রেজিস্ট্রিতে আরও আগ্রহী হবেন বলে তারা মনে করেন।

ফেনী জেলা রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) আবদুর রহমান মুহাম্মদ তামিম বলেন, মৌজা রেটের অসামঞ্জস্য দূর করে এলাকাভেদে মৌজাকে তিন স্তরে ভাগ করে রেট নির্ধারণ করলে জনগণের ভোগান্তি কমবে, রেজিস্ট্রির হার বাড়বে এবং রাজস্ব আদায় আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি পৌর এলাকার আশপাশের মৌজার জন্য একটি এবং ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের জন্য আলাদা রেট নির্ধারণ করা গেলে ভূমি রেজিস্ট্রিতে সামঞ্জস্য ফিরে আসবে বলে তিনি মনে করেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

৪.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ভারত, হতাহতের খবর নেই!

৪.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ভারত, হতাহতের খবর নেই!
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলায় ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টা ৭ মিনিটে অনুভূত এ কম্পনে এখন…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার প্রকাশ্যে গণনা, লালনের মাজারের দানবাক্সে মিলল ৬ লাখ টাকা!

প্রথমবার প্রকাশ্যে গণনা, লালনের মাজারের দানবাক্সে মিলল ৬ লাখ টাকা!
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের মাজারের দানবাক্সে প্রথমবারের মতো প্রকাশ্যে টাকা গণনা করা হয়েছে। এতে পাওয়া গেছে ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা।…
 ১০ অক্টোবর ২০২৬    খুলনা

বাংলাদেশের সংকট মোকাবিলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশের সংকট মোকাবিলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: বরিশালে জেলা হেযবুত তওহীদের উদ্যোগে ‘বাংলাদেশের সংকট মোকাবিলায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) মাগরিবের নামাজের পর বরিশালের বাবুগঞ্জ…
 ১০ অক্টোবর ২০২৬    বরিশাল

দরজা ভেঙে পুলিশ কর্মকর্তার বাড়িতে ঢুকে ১৭ লাখ টাকার ডাকাতি!

দরজা ভেঙে পুলিশ কর্মকর্তার বাড়িতে ঢুকে ১৭ লাখ টাকার ডাকাতি!
চট্টগ্রামের মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বাড়িতে দরজা ভেঙে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি করেছে মুখোশধারী একটি দল। এ সময় স্বর্ণালংকার, নগদ…
 ১০ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

মেহেদীর ৬ উইকেটের দাপট, নাঈমের দুর্দান্ত সেঞ্চুরি!

মেহেদীর ৬ উইকেটের দাপট, নাঈমের দুর্দান্ত সেঞ্চুরি!
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনেই বল হাতে ঝলক দেখিয়েছেন শেখ মেহেদী হাসান। তার ৬ উইকেটের দাপটে মাত্র ১১৯ রানেই গুটিয়ে গেছে রাজশাহী বিভাগ।…
 ১০ অক্টোবর ২০২৬    খেলাধুলা

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল প্রবাসীর!

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল প্রবাসীর!
মেয়ের জন্মদিনের কেক কিনতে বের হয়েছিলেন সৌদি প্রবাসী আল আমিন। কিন্তু সেই কেক আর কেনা হলো না, মেয়ের জন্মদিনের আনন্দও পরিণত হলো শোকে। চাঁদপুরের শাহরাস্তিতে…
 ১০ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

হাতি চলাচলের পথ খুলতে সীমান্তের বেড়া সরানোর অনুরোধ জানাবে বাংলাদেশ!

হাতি চলাচলের পথ খুলতে সীমান্তের বেড়া সরানোর অনুরোধ জানাবে বাংলাদেশ!
শেরপুরের গারোপাহাড়ে আটকে পড়া বন্যহাতির নিরাপদ চলাচল নিশ্চিত করতে সীমান্তের বেড়া খুলে দেওয়ার জন্য ভারতকে অনুরোধ জানাবে বাংলাদেশ। এ লক্ষ্যে আগের প্রটোকল অনুসারে ভারতের সঙ্গে…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়

হাইকোর্টের আদেশের পরও চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভা, সাংবাদিক প্রবেশে বাধা

হাইকোর্টের আদেশের পরও চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভা, সাংবাদিক প্রবেশে বাধা
চট্টগ্রাম প্রতিনিধি:উচ্চ আদালতের স্থগিতাদেশ অমান্য করে ‘দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড’-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের অভিযোগ উঠেছে। আজ শনিবার (১০ অক্টোবর) সকালে চট্টগ্রাম…
 ১০ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

শ্রীপুরে ভীমরুলের কামড়ে পূজা কমিটির নেতার মৃত্যু, আইসিইউতে স্ত্রী

শ্রীপুরে ভীমরুলের কামড়ে পূজা কমিটির নেতার মৃত্যু, আইসিইউতে স্ত্রী
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে ভীমরুলের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় স্বপন দাস (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় মুমূর্ষু অবস্থায় তার স্ত্রীকে…
 ১০ অক্টোবর ২০২৬    ঢাকা

যত গ্রেপ্তারই করুন, আমরা পিছু হটব না’, মোদিকে রাহুলের হুঁশিয়ারি!

যত গ্রেপ্তারই করুন, আমরা পিছু হটব না’, মোদিকে রাহুলের হুঁশিয়ারি!
ভারতের তরুণদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেছেন, আন্দোলন দমনে যত…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আটক সবাইকে মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের!

আটক সবাইকে মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের!
বিক্ষোভ ঘিরে আটক সবাইকে আগামীকালের মধ্যে মুক্তি দেওয়া না হলে অনশন বা পদযাত্রা কর্মসূচি পালনের কথা বিবেচনা করবেন বলে জানিয়েছেন লাদাখের শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

জাজিরায় ফোঁড়ার চিকিৎসায় ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পল্লি চিকিৎসক পলাতক

জাজিরায় ফোঁড়ার চিকিৎসায় ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পল্লি চিকিৎসক পলাতক
শরীয়তপুরের জাজিরায় পিঠের ফোঁড়ার চিকিৎসা নিতে গিয়ে পল্লি চিকিৎসকের ইনজেকশন দেওয়ার পর সামিয়া আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত…
 ১০ অক্টোবর ২০২৬    ঢাকা

গোবিন্দগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা…
 ১০ অক্টোবর ২০২৬    রংপুর

‘খেলা শুরু হয়ে গেছে’, মোদি সরকারকে কটাক্ষ প্রকাশ রাজের!

‘খেলা শুরু হয়ে গেছে’, মোদি সরকারকে কটাক্ষ প্রকাশ রাজের!
দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের ধরপাকড়, ব্যারিকেড ও মেট্রো স্টেশন বন্ধের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করেছেন অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ২৬ অক্টোবর জাপানের রাজধানী টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এ সফরে দুই দেশের মধ্যে মেট্রোরেল…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়