ধর্মান্ধ, কূপমন্ডকতা, বিকৃত ফতোয়াবাজি ও উগ্রবাদের বিরুদ্ধে গংগাচড়ায় সর্বস্তরের নারীদের নিয়ে সমাবেশ করেছে হেযবুত তওহীদ রংপুর জেলা শাখা নারী বিভাগ।
রবিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার বেতগাড়ী এলাকায় স্থানীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে জাতীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠায় নারীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংগঠনের রংপুর অঞ্চলের নারী নেত্রী উম্মে হানি ইসলাম।
ওয়াজ শেষে ফেরার পথে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি!

ছাত্র ফোরামের সদস্য রওজা জান্নাত আমেনার সঞ্চালনায় সমাবেশে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাবিহা আফরোজ কেয়া, জেলা নারী সম্পাদক আদুরী বেগম, ছাত্র ফোরামের সদস্য তানি আক্তার, সুবর্ণা আক্তারসহ স্থানী নারী নেতৃবৃন্দ।
দিনব্যাপী সমাবেশে উপস্থিত নারীরা হেযবুত তওহীদের এই মহতী উদ্যোগের সাফল্য কামনা করে জাতীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
















