প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ইসলামের সঠিক শিক্ষা বিস্তারে অংশ...

ইসলামের সঠিক শিক্ষা বিস্তারে অংশ নিন

১৭ এপ্রিল ২০২৪ ০১:৩৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

আমাদের সংক্ষিপ্ত আহ্বান
যারা এই মুহূর্তে আমার কথাগুলো পড়ছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। মানুষের জীবন হাজারো সমস্যায় জর্জারিত। ব্যক্তি থেকে বিশ্ব সর্ব অঙ্গনে ভয়াবহ সংকট নিয়ে আমরা এই জীবন অতিবাহিত করছি। এই মুহূর্তে পৃথিবীর অন্তত পয়ষট্টিটি দেশে চলছে রক্তক্ষীয় যুদ্ধ, গৃহযুদ্ধ, সন্ত্রাসবাদী হামলা, সাম্প্রদায়িক দাঙ্গা, সংখ্যালঘু নির্যাতন, আন্তর্জাতিক অপরাধী চক্রের বিরুদ্ধে লড়াই ইত্যাদি। ইউক্রেন, রাশিয়া, ইসরাইল, যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত দেশগুলোর মত পরাশক্তিধর দেশগুলো পরস্পরের বিরুদ্ধে জোট বেঁধে যুদ্ধে লিপ্ত হয়েছে। প্রতিদিন বিশ্বযুড়ে হতাহত, বাস্তুচ্যুত হচ্ছে হচ্ছে হাজার হাজার মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার বেশি দেরি নেই। আর এদিকে আমাদের অভ্যন্তরীন জীবনে রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অপরাধ, দুর্নীতি, নারী নির্যাতন, খুন-খারাপি, ধর্ষণ, পারিবারিক সহিংসতা, মাদক ইত্যাদি যাবতীয় অপরাধ অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির ফলে নাভিশ্বাস উঠেছে খেটে খাওয়া মানুষের। এমন একটি সংকটময় সময়ে দাঁড়িয়ে চিন্তাশীল মানুষ দিশেহারা। মানুষ ধরেই নিয়েছে যে এই পরিস্থিতি আমাদের নিয়তি। এর কোনো সমাধান নেই। সুদিন আর আসবে না। এখন শুধু চূড়ান্ত ধ্বংসের প্রহর গোনা।
এমন একটি সময়ে দাঁড়িয়ে আমরা হেযবুত তওহীদ বলছি যে, এখনও সময় ফুরিয়ে যায়নি। এখনও সম্ভব ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরে আসা। কিন্তু সেজন্য একটি সিদ্ধান্ত নিতে হবে। আর তা হল, যিনি এই বিশ্বজাহানের স্রষ্টা, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতির জন্য যে শেষ জীবন বিধান পাঠিয়েছেন তা আমাদের সামগ্রিক জীবনের জন্য কবুল করে নেওয়া। আমাদের আজকের যে পরিস্থিতি তার মূল কারণ, আমরা আল্লাহর দেওয়া সেই জীবনবিধানকে প্রত্যাখ্যান করে মানুষের তৈরি করা, পশ্চিমা সভ্যতার তৈরি করা জীবনবিধান দিয়ে আমাদের সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক, বিচারিক, জাতীয়, রাষ্ট্রীয় জীবন পরিচালিত করছি। যাবতীয় অশান্তি ও রক্তপাতের মূল কারণ এই ভুল জীবনব্যবস্থার অনুসরণ।
আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা সম্পর্কে আজ আমাদের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে হাজারো মতবিরোধ, ফেরকা ও মাজহাবের বিভক্তি। ফলে ইসলামের কোনো অভিন্ন রূপরেখা পাওয়া যায় না। ইসলাম দিয়ে যে মানুষের সামগ্রিক জীবন পরিচালিত হতে পারে, মানবজীবনের যাবতীয় সংকট এর মাধ্যমে দূর করা সম্ভব- এমন ধারণা অধিকাংশ মুসলিমই রাখেন না। তাদের কাছে ইসলাম বলতে বোঝায় নামাজ রোজা, আরবীয় পোশাক আশাক, কিছু ধর্মীয় আনুষ্ঠানিকতা ইত্যাদি। এসবের দ্বারা তারা আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে চান যেন পরকালে তারা জান্নাতে যেতে পারেন। অন্য সকল ধর্মের মতই ইসলাম ধর্মটিও একটি পুরোহিত শ্রেণির হাতে কুক্ষিগত হয়ে আছে। তারা ইসলামের উদ্দেশ্যমূলক, স্বার্থবাদী, সাম্প্রদায়িক, উগ্রবাদী ব্যাখ্যা প্রদান করছে। যার অনুসরণ করে মুসলিম জাতির একটি বড় অংশ ধর্মীয় উন্মত্ততা, গুজব, হুজুগ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, ধর্ম নিয়ে অপরাজনীতি ও উগ্রবাদে জড়িয়ে আছে। তাদের অন্ধত্ব, কূপমণ্ডূকতা, অসহিষ্ণুতা, উগ্র ও সাম্প্রদায়িক সন্ত্রাসী আচার আচরণ দেখে ইসলামের উপর বীতশ্রদ্ধ হয়ে গেছেন বহু মানুষ। তারাও জন্মসূত্রে মুসলমান। পাশাপাশি তারা আন্তর্জাতিক বিশ্বের ইসলামবিরোধী প্রোপাগান্ডার দ্বারা প্রভাবিত। তারা তালেবান, আল কায়েদা, আই এস, বোকো হারাম ইত্যাদি উগ্রবাদী গোষ্ঠীর দ্বারা ইসলামের নামে নারীবিদ্বেষী, অযৌক্তিক চিন্তাভাবনা, আচার আচরণ ও বর্বরতার ঘটনা জেনে ইসলামকেই এর জন্য দায়ী মনে করছেন।
আমাদের সরকারগুলো চেষ্টা করে যাচ্ছে ধর্মের নামে সন্ত্রাস সৃষ্টিকারীদেরকে বল প্রয়োগের মাধ্যমে, আইনকে কঠোর থেকে কঠোরতর করে দমন করার জন্য। কিন্তু ধর্মবিশ্বাস দ্বারা অনুপ্রাণিত ব্যক্তিদের উপর যতই কঠোর আচরণ ও আইন প্রয়োগ করা হোক, তাদের নিজ মতবাদের প্রতি দৃঢ়তাই বৃদ্ধি পায়। তাই আমাদের এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে প্রয়োজন ইসলামের সঠিক শিক্ষার প্রচার, সঠিক আদর্শ ও ইতিহাসকে তুলে ধরা। তাহলেই মানুষের ধর্মীয় আবেগকে আর কেউ ছিনতাই করে হীন স্বার্থে বা সন্ত্রাস সৃষ্টিতে ব্যবহার করতে পারবে না। ধর্মবিশ্বাসকে তখন গঠনমূলক কাজে ব্যবহার করা যাবে।
ইসলামের এই সঠিক রূপটি হেযবুত তওহীদের কাছে আছে। আমরা সেটা আমাদের বইপত্রে, প্রচারপত্রে, সোশ্যাল মিডিয়ায়, দৈনিক পত্রিকায় তুলে ধরছি। আপনাদের প্রতি আমার অনুরোধ, আমাদের বক্তব্য শুনুন। মানুষের কাছে ছড়িয়ে দিন। শিক্ষা কেবল স্কুল কলেজেই হয় না, জীবনের বৃহৎ অঙ্গন থেকেই আমরা অধিকাংশ শিক্ষা লাভ করে থাকি। মানুষ যখন ইসলামের সঠিক শিক্ষা লাভ করবে, তখন তারা ধর্মান্ধতা, ধর্মব্যবসায়ীদের সৃষ্ট সাম্প্রদায়িকতা, জটিল দুর্বোধ্য মাসলা-মাসায়েলের জাল থেকে মুক্ত হতে পারবে। তারা বুঝতে সক্ষম হবে যে, আল্লাহর দেওয়া জীবনব্যবস্থাই পারে আমাদের জীবনে পরিপূর্ণ শান্তি, সমৃদ্ধি, ন্যায় ও সুবিচার প্রদান করতে। সেটা কোন ইসলাম? সেই ইসলাম আজকে পৃথিবী থেকে হারিয়ে গেছে। আমরা অনলাইন ও অফলাইনে আপনার কাছেই আছি। আমাদের বক্তব্য শুনুন। ইনশাল্লাহ তাহলেই আপনার সামনে উদ্ভাসিত হবে স্রষ্টার প্রেরিত সেই অনাবিল দীন, যা সমগ্র পৃথিবীর অন্ধকার দূর করে নিয়ে আসবে মুক্তির নতুন সভ্যতা। যে সভ্যতার আলোয় পৃথিবীর সকল মানুষ আলোকিত হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর