প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   উন্নতির পূর্বশর্ত জাতিকে ঐক্যবদ্ধ করা

উন্নতির পূর্বশর্ত জাতিকে ঐক্যবদ্ধ করা

২২ মে ২০১৫ ০৪:০৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

কাজী মাহফুজ:
সকল উন্নতি, প্রগতি, শক্তি, সমৃদ্ধির মূল হচ্ছে ঐক্য। ঐক্য ছাড়া কোনো অভীষ্ট, কাক্সিক্ষত লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। আল্লাহ যে সকল প্রাকৃতিক নিয়ম দ্বারা তাঁর সৃষ্টিজগৎ পরিচালনা করেন তার মধ্যে একটি অপরিবর্তনীয় ও অলঙ্ঘনীয় নিয়ম হচ্ছে ঐক্য অনৈক্যের উপর সর্বদাই বিজয় লাভ করবে। দশজন ঐক্যবদ্ধ লোক একশ’ জন ঐক্যহীন লোকের সঙ্গে বিজয়ী হয়। এ চিরন্তন সত্যটি হাজার বছর আগেও সত্য ছিল হাজার বছর পরেও সত্যই থাকবে। এক্ষেত্রে ছোটবেলায় পাঠ্যবইয়ে পড়ে আসা “একতাই বল” গল্পটি স্মরণ করা যেতে পারে। একদা মৃত্যুপথযাত্রী দরিদ্র কৃষক তার দশজন সন্তানকে ডেকে আনলেন। তিনি একসাথে দশটি লাঠির আঁটি বেঁধে প্রত্যেককে ভাঙ্গতে দিলেন। কিন্তু ছেলেদের কেউই তা ভাঙ্গতে পারলো না। আঁটি খুলে যখন প্রত্যেকের হাতে একটি করে লাঠি দিলেন তখন তারা খুব সহজেই লাঠিগুলো ভেঙ্গে ফেলল। বাবা জিজ্ঞেস করলেন, এ থেকে তোমরা কী বুঝলে? ছেলেরা কোনো উত্তর দিতে পারলো না, তখন বাবা নিজেই ব্যাখ্যা করে বললেন, আমি হয়তো আর বেশিদিন বাঁচবো না। আমার মৃত্যুর পর যদি তোমরা এক আঁটির ন্যায় ঐক্যবদ্ধ থাকো তাহলে কেউ তোমাদের পরাজিত করতে পারবে না। আর যদি তোমরা ঐক্যহীন হয়ে পড়ো তাহলে শত্র“রা সহজেই তোমাদের পরাজিত করে ফেলবে। তখন আমার রেখে যাওয়া সম্পত্তিও তোমরা হারাবে। আর এটাই হচ্ছে ঐক্যবদ্ধ হওয়ার নৈতিক শিক্ষা। পাকিস্তানি শাসকদের দুঃশাসন, বৈষম্যমূলক শাসননীতি, অন্যায়, অবিচার ও অশান্তি এবং ধর্মীয় বিভেদ-বিভাজন বাঙ্গালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। ১৯৫২ সালে মাতৃভাষা বাংলার দাবিতে ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল বাঙালি জাতি। বঙ্গবন্ধুর ডাকে স্ত্রী-পুত্র, পরিবার, সহায় সম্পত্তি ত্যাগ করে সাত কোটি বাঙালি পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে পাকিস্তানের প্রশিক্ষিত ও শক্তিশালী বাহিনীকে পরাজিত করে বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদয় ঘটায়। গত ৪৩ বছরে আমরা যদি একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে থাকতাম, তবে এ দেশটি সমসাময়িক মালয়েশিয়া, থাইল্যাণ্ড, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার মতো উন্নতিতে, প্রগতিতে, শক্তিতে, সমৃদ্ধিতে কোথায় গিয়ে দাঁড়াতাম তা কল্পনার বাইরে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এ জাতি ৭১এর সেই ঐক্য ধরে রাখতে পারে নি। নিয়তির পরিহাস এই যে, আমরা জাতিগতভাবে সেই চিরন্তন নিয়মটি অস্বীকার করেছি ফলে আমরা আজ সংখ্যায় ১৬ কোটি হলেও পৃথিবীতে আমাদের কোনো প্রভাব নেই, আমাদের সমাজে শান্তি নেই। এ জাতি আজ পূর্বের চেয়ে বেশি ঐক্যহীন ও বিভক্তিতে নিমজ্জিত হয়ে আছে। এই বিভক্তির পেছনে সবচেয়ে বেশি দায়ী ধর্মব্যবসায়ী মোল্লা শ্রেণি যারা ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে জাতিকে নানা মাজহাব, ফেরকায়, ধর্মীয় মতাদর্শে খণ্ড-বিখণ্ড করে রেখেছে, নানা তাবুতে বিভক্ত করে রেখেছে। আবার এক শ্রেণির ধর্মব্যবসায়ীরা ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করে সাধারণ ধর্মপ্রাণ মানুষকে দাঙ্গা-হাঙ্গামায় জড়িয়ে আরও বিভক্ত ও ঐক্যহীন করে ফেলেছে। এই ধর্মব্যবসায়ী শ্রেণিটি ধর্মকে শুধুমাত্র তাদের রুটি-রুজির মাধ্যম ও স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসাবে ব্যবহার করে। আল্লাহ কোর’আনে ধর্মকে পার্থিব স্বার্থ হাসিলের হাতিয়ার বানাতে এবং ধর্মীয় কাজের বিনিময় নিতে নিষেধ করেছেন। [সুরা বাকারাঃ ১৭৪] এই শ্রেণিদের রসুলাল্লাহ আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট জীব হিসেবে বর্ণনা করেছেন। [হাদিস- আলী রাঃ থেকে বায়হাকী, মেশকাত] আমরা সকলেই যদি শান্তি চাই, সকলেই যদি পরবর্তী প্রজন্মের জন্য একটি শান্তিময় পৃথিবী উপহার দিতে চাই, তবে এজন্য আমাদেরকে সকল প্রকার বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে, এ কথাতে নিশ্চয়ই আপনারা সবাই একমত হবেন? কিন্তু আমরা বিভিন্ন ধর্মের মানুষ ঐক্যব
দ্ধ হবো কিসের ভিত্তিতে? সেটাই আজ খুঁজে বের করতে হবে। আমাদের সকলের স্রষ্টা এক, একই পিতা-মাতার রক্ত আমাদের সবার দেহে। সকল নবী-রসুল-অবতারগণও এসেছেন সেই এক স্রষ্টার পক্ষ থেকে। তাই শান্তি পেতে হলে আমাদেরকে স্রষ্টার হুকুমের উপর ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে পাশ্চাত্য ‘সভ্যতা’র চাপিয়ে দেওয়া তন্ত্রমন্ত্রকে প্রত্যাখ্যান করতে হবে, সর্বপ্রকার ধর্মব্যবসা ও ধর্ম নিয়ে অপরাজনীতিকে প্রত্যাখ্যান করতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে সকল প্রকার সন্ত্রাস, হানাহানির বিরুদ্ধে এবং সকল ন্যায় ও সত্যের পক্ষে। আল্লাহর শেষ রসুলও সকল জাতির উদ্দেশে ঐক্যের আহ্বান জানিয়ে বলেছিলেন, “গ্রন্থের অধিকারী সকল সম্প্রদায়, একটি বিষয়ের দিকে এসো যা আমাদের ও তোমাদের মধ্যে এক, তা হল- আমরা আল্লাহ ছাড়া আর কারও এবাদত করব না, তাঁর সাথে কোনো অংশীদার সাব্যস্ত করব না, আল্লাহ ছাড়া আর কাউকে প্রভু বলে মানবো না (সুরা এমরান ৬৪)”। অতএব, আসুন, আমরা কোন কোন বিষয়ে আমাদের মিল আছে সেগুলি খুঁজে বের করি, অমিলগুলো দূরে সরিয়ে রাখি, বিচ্ছেদের রাস্তা না খুঁজে সংযোগের রাস্তা খুঁজি। আজকে যারা ধর্মের নামে, রাজনীতির নামে বিভেদের মন্ত্র শেখায়, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিস্তার করে তারা আল্লাহর উপাসক নয়, তারা শয়তান বা আসুরিক শক্তির উপাসক। এদের ব্যাপারে সবাইকে সচেতন থাকা আবশ্যক।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

২৪ বছর পর ভাইরাল নায়ক মান্নার সেই বক্তব্য, ‘আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি’

২৪ বছর পর ভাইরাল নায়ক মান্নার সেই বক্তব্য, ‘আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি’
২০০২ সালে মুক্তি পাওয়া ‘ফায়ার’ সিনেমা নিয়ে ২৪ বছর পর আবারও আলোচনায় ঢাকাই সিনেমার প্রয়াত চিত্রনায়ক মান্না। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার একটি পুরোনো ভিডিও, যেখানে…
 ৭ অক্টোবর ২০২৬    বিনোদন

মেসির বিদায়ে বাংলাদেশের তারকাদের আবেগঘন পোস্ট!

মেসির বিদায়ে বাংলাদেশের তারকাদের আবেগঘন পোস্ট!
আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে বিদায়ী ম্যাচটিকে স্মরণীয় করে…
 ৭ অক্টোবর ২০২৬    বিনোদন

বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল? এবার মুখ খুললেন মেসি!

বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল? এবার মুখ খুললেন মেসি!
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। বিদায়ী ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারানোর পর আবেগঘন বক্তব্যে নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের নানা অধ্যায় তুলে ধরেন…
 ৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে নেতা বললেন ‘আলহামদুলিল্লাহ’!

বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে নেতা বললেন ‘আলহামদুলিল্লাহ’!
শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ দলীয়…
 ৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ!

ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ!
ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে বাণিজ্য ঘাটতি কমানো, তৈরি পোশাক, ওষুধ ও কৃষিপণ্যের রপ্তানি বাড়ানো…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

ওসিকে হুমকি দেয়া সেই বিএনপি নেতা সাগর বহিষ্কার

ওসিকে হুমকি দেয়া সেই বিএনপি নেতা সাগর বহিষ্কার
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হুমকি দেওয়া এবং জুলাই বিপ্লবের এক শহীদের চাচাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে থানায় নিয়ে যাওয়ার অভিযোগে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক…
 ৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, তৈরি হলো ভুয়া কাবিননামা!

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, তৈরি হলো ভুয়া কাবিননামা!
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক বিধবা নারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবি ও টিপসই নেওয়ার পর তার নামে ভুয়া কাবিননামা তৈরির অভিযোগ…
 ৭ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

মধ্যরাতে আগুনে পুড়ল ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিনেমা হল!

মধ্যরাতে আগুনে পুড়ল ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিনেমা হল!
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলসহ অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে আগুনের সূত্রপাতের পর তা দ্রুত আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে…
 ৭ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, আরও ৩৫ লাখকে টিকা দেওয়ার লক্ষ্য!

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, আরও ৩৫ লাখকে টিকা দেওয়ার লক্ষ্য!
সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে। এবার টিকাদান থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে আগামী এক মাসে…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিতে সংবিধানে আসছে নতুন বিধান!

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিতে সংবিধানে আসছে নতুন বিধান!
জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে যাচ্ছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধানের তফসিলে সুনির্দিষ্টভাবে জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত, দিল্লি-এনসিআরেও তীব্র কম্পন!

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত, দিল্লি-এনসিআরেও তীব্র কম্পন!
রাতের নীরবতা ভেঙে ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলা। মঙ্গলবার রাতে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন দিল্লি-এনসিআরসহ উত্তর ভারতের বিভিন্ন এলাকাতেও অনুভূত…
 ৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বিদায়ী ম্যাচে মেসির হাতে উঠল হলুদ-লাল কার্ড!

বিদায়ী ম্যাচে মেসির হাতে উঠল হলুদ-লাল কার্ড!
আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচেও লিওনেল মেসিকে দেওয়া হলো হলুদ ও লাল কার্ড। তবে এগুলো কোনো শাস্তির কার্ড নয়; বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচ শেষে বিশেষ স্মারক…
 ৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

এক বাড়ির জন্য ৪১ লাখ টাকার সেতু!

এক বাড়ির জন্য ৪১ লাখ টাকার সেতু!
পটুয়াখালীর বাউফলে একটি বাড়ির সামনে মাত্র ১১ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে ৪১ লাখ ৬৩ হাজার ৯৯৯ টাকা ব্যয় হয়েছে। সেতুটি নির্মাণের পর এর প্রয়োজনীয়তা, প্রকল্প…
 ৭ অক্টোবর ২০২৬    বরিশাল

তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান!

তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান!
আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন…
 ৭ অক্টোবর ২০২৬    নির্বাচিত

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের প্রতিনিধি ফরিদা শহীদ

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের প্রতিনিধি ফরিদা শহীদ
শিক্ষার অধিকার পরিস্থিতি পর্যালোচনায় আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ। সরকারের আমন্ত্রণে এ সফরে তিনি ৪ ডিসেম্বর পর্যন্ত…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়