প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   নারীরা কেন পত্রিকা বিক্রি করেন?

নারীরা কেন পত্রিকা বিক্রি করেন?

১ জুলাই ২০২৪ ০২:৪৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক

রুফায়দাহ পন্নী
হেযবুত তওহীদের মেয়েরা কেন রাস্তায় বই বিক্রি করে, পত্রিকা বিক্রি করে, কেন তারা সভা সমাবেশে অংশ নেয়- এই প্রশ্নের জবাবে তাত্ত্বিক আলোচনায় না গিয়ে সরাসরি বলব, অস্ত্রব্যবসায়ী পশ্চিমা পরাশক্তিধর রাষ্ট্রগুলোর ষড়যন্ত্রে মুসলমানসহ গোটা মানবজাতি আজ হুমকির মুখে। আমাদের সমাজও আজ ভয়াবহ অন্যায় অশান্তিতে নিমজ্জিত।  আমাদের কারও ভবিষ্যতই নিরাপদ নয়। এই বিষয়টা হেযবুত তওহীদের নারী-পুরুষ সবাই সমানভাবে উপলব্ধি করতে পেরেছে। তারা আরো বুঝেছে, দেশ আক্রান্ত হলে, সমাজ ধ্বংস হলে নারীরা ঘরের ভেতর কালো বোরখা পেচিয়েও আত্মরক্ষা করতে পারবে না। এই সমাজে তিন বছরের শিশু থেকে ষাট বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হয়।

আমরা মনে করি, এমন একটি সংকটকালে নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেকের দায়িত্ব হয়ে পড়েছে যার যার অবস্থান থেকে এ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। হেযবুত তওহীদের নারী ও পুরুষরা সেটাই করছে। যারা মানবজাতির মহাবিপদ আঁচ করতে পারেনি, দাজ্জালকে চেনেনি, যারা উপাসনালয়ের চার দেয়ালের ভেতর থেকে নিজেদের দৃষ্টি বাইরে পর্যন্ত বিস্তৃত করতে পারেনি, তারা মসজিদ- মাদ্রাসা কিংবা হুজরার জানালা দিয়ে মুখ বের করে নারীরা কেন মাঠেঘাটে সেই প্রশ্ন তুলতেই পারে। কিন্তু যারা বাস্তব জগতের সঙ্গে সম্পর্ক রাখেন তারা এই প্রশ্ন না করে এই আত্মত্যাগী নারীদেরকে সেলুট জানাতে বাধ্য হবেন। তারা বুঝবেন যে, হেযবুত তওহীদের নারীরা নিজেদেরকে পণ্য বানাতে বের হননি, তারা বের হয়েছেন মানুষের কল্যাণে, নিজেদের ঈমানের দাবিতে। তারা এক মহান সংগ্রামের অংশীদার। এরা ভালো পরিবারের মেয়ে, শিক্ষিতা রুচিশীল সম্ভ্রান্ত। অনেকের বয়স পঞ্চাশ ষাট পেরিয়েছে, অনেক কিশোরী তরুণী। আমাদের সমাজে নারীদেরকে রাস্তায় বেরোলে বহু অবমাননাকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়, এটা জেনে বুঝে, মানুষের কটূক্তি, বাঁকা দৃষ্টি উপেক্ষা করার মনোবল নিয়েই তারা এই সংগ্রামের পথে নেমেছেন। যদি এ কাজকে তারা নিজেদের কর্তব্য বলে জ্ঞান না করতেন তবে প্রচুর অর্থ বা কোনো কিছুর বিনিময়েই তাদেরকে মাঠে নামানো যেত না। আমি বলব, যারা প্রশ্ন তুলছেন ‘নারীরা’ কেন মাঠেঘাটে- মূলত সেই অংশটারই এই সমাজ পরিবর্তনের জন্য মাঠে থাকার কথা ছিল। কিন্তু তারা আত্মকেন্দ্রিক জীবনযাপন করছেন আর অন্যদের দোষত্রুটি খুঁজে বেড়াচ্ছেন।

এই সংকটকালে এই যুগসন্ধিক্ষণে ভুল সিদ্ধান্ত নিলে সেই ভুলের মাশুল আর দেওয়া সম্ভব হয় না। কথায় আছে, সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়। শাস্ত্রকানারা পর্দার কথা তুলবে, তারা নারীদেরকে ঘরে আবদ্ধ থাকার কথা বলবে। নাকমুখ ঢেকে, হাতমোজা, পা মোজা পরে বসে থাকার কথা বলবে। কিন্তু এসবের পরেও কি তারা নারীদের সুরক্ষিত থাকার গ্যারান্টি দিতে পারবে? না, পারবে না। তারা স্বভাবে ঘরকুনো কাপুরুষ, অন্তর্মুখী। তাদের চরিত্র বীরের চরিত্র নয়। ইরাকেও তাদের চাইতে ভালো ধার্মিক ছিল, সিরিয়ায়ও ছিল, মায়ানমারেও ছিল। ওসব দেশের নারীরা আমাদের দেশের নারীদের চেয়েও বেশি বোরকা পরত, পর্দা করত। কিন্তু তাদের পুরুষরা তাদেরকে রক্ষা করতে পারেনি। এরাও পারবে না। সুতরাং নারীদের চিন্তা নারীদেরকেই করতে হবে। আজকে গুটিশুটি হয়ে ঘরে বসে থাকলে কাল ঘর থেকে তুলে নিয়ে যাবে। সিরিয়া, ফিলিস্তিনের নারী পুরুষরা পালিয়ে বাঁচার জন্য বাধ্য হয়েছে সাগরে ভাসতে। যারা ডুবে মরেনি তারা শরণার্থী শিবিরে অমানবিক জীবনযাপন করছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে আমাদের উপরও এমন আঘাত আসতে পারে। তখন আমাদের নারীদেরও সেই ভাগ্য বরণ করা লাগতে পারে। আমাদের তিনদিকে তারকাঁটার বেড়া, খোলা শুধু বঙ্গোপসাগর। সুতরাং ঘর থেকে যেহেতু বের হতেই হবে, বের না হলে ঘর থেকে জোর করে বের করা হবে সেহেতু আগেই বেরিয়ে যদি বাঁচা যায়, জাতিকে ঐক্যবদ্ধ করে জাগানো যায় তবে সমস্যা কোথায়?

আরও পড়ুন

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

কোর’আনের আয়াত অনুযায়ী নারীদের বাইরের জনসমাগমে চলায় নিষেধাজ্ঞা নেই। শালীন পোশাক পরে তারা যে কোনো কাজে পুরুষের সাথে অংশ নিতে পারে। রসুলাল্লাহর জীবদ্দশায় এবং তার পরেও নারীরা যুদ্ধে গেছে। সাধারণত তারা দ্বিতীয় সারিতে থেকে রসদ সরবরাহ ও চিকিৎসা সেবা দিতেন, কিন্তু কেনো কোনো সময় তলোয়ার হাতেও তারা বীরাঙ্গনার বেশে আবির্ভূত হয়েছেন, শত্রুদেরকে তাঁবুর খুঁটি দিয়ে পিটিয়েছেন। যুদ্ধে পুরুষদের পিঠ দেখানোর ইতিহাস আছে, নারীদের নেই।

যুদ্ধের ময়দানে নারীদের এমন এমন ভূমিকা রয়েছে যেগুলো জানলে কোনোভাবেই মনে হবে না যে- ইসলাম কেবল নারীকে অন্তপুরের বাসিন্দা বানানোর কথা বলে। তবে এর মানেই এই নয় যে জাহেলিয়াতের মতো এখন নারীদেরকে বেহায়াপনায় জড়াতে হবে। আল্লাহ অশ্লীলতা ও বেহায়াপনাকে নিষেধ করেছেন। তবে দীনের পথে সংগ্রামে তিনি নিষেধাজ্ঞা দেননি। সেখানে নারী-পুরুষ সকলের প্রতি দায়িত্বের কথা তুলে ধরেছেন। তাছাড়া বুঝতে হবে এটা স্বাভাবিক সময় নয়, এটা জরুরি সময়, অস্তিত্ব নিয়ে প্রশ্নের সময়। এই মুহূর্তে পর্দার নামে বাড়াবাড়ি করা অনুচিত। তারপরও যদি এই মহৎ সংগ্রামে নেমে একটু এদিক সেদিক যদি হয়ে যায়, তবে অবশ্যই আল্লাহ ক্ষমাশীল, গাফুরুর রহিম।

[লেখক: সম্পাদক, নারী বিভাগ হেযবুত তওহীদ,
যোগাযোগ: ০১৬৭০১৭৪৬৪৩, ০১৭১১০০৫০২৫, ০১৭১১৫৭১৫৮১]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি? ক্ষুব্ধ ওমর সানী, মামলা করার হুঁশিয়ারি!

চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি?  ক্ষুব্ধ ওমর সানী, মামলা করার হুঁশিয়ারি!
স্ত্রী মৌসুমী ও ছেলে ফারদিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের প্রতিবাদ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। পরিবার নিয়ে মিথ্যা তথ্য প্রচার…
 ১৪ অক্টোবর ২০২৬    বিনোদন

ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে!

ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে!
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বুধবার (১৪ অক্টোবর)…
 ১৪ অক্টোবর ২০২৬    নির্বাচিত

দুই হাত নেই, পা দিয়ে লেখেন, গড়েছেন বিদ্যালয়—প্রধানমন্ত্রীর কাছ থেকে পেলেন সুখবর!

দুই হাত নেই, পা দিয়ে লেখেন, গড়েছেন বিদ্যালয়—প্রধানমন্ত্রীর কাছ থেকে পেলেন সুখবর!
জন্ম থেকেই দুই হাত নেই মো. আলতাফ হোসেনের। তবে শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি তাঁর অদম্য ইচ্ছাশক্তি। পা দিয়ে লিখে পড়াশোনা শেষ করার পর নিজের সঞ্চয়…
 ১৪ অক্টোবর ২০২৬    জাতীয়

তাহিরপুরে বাগলী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তাহিরপুরে বাগলী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাগলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল…
 ১৪ অক্টোবর ২০২৬    সারাদেশ

কাউনিয়ায় ৭৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি, থাকছে চার স্তরের নিরাপত্তা

কাউনিয়ায় ৭৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি, থাকছে চার স্তরের নিরাপত্তা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে রংপুরের কাউনিয়া উপজেলায় চলছে উৎসবের আমেজ। পূজামণ্ডপগুলোতে প্রতিমা তৈরি এবং রংতুলির আঁচড়ে দেবী দুর্গাসহ…
 ১৪ অক্টোবর ২০২৬    রংপুর

কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত

কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামের এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী সরদার…
 ১৪ অক্টোবর ২০২৬    রংপুর

সংবিধান সংশোধন কমিটিকে কোনো পরামর্শ দেবে না জামায়াত: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধন কমিটিকে কোনো পরামর্শ দেবে না জামায়াত: গোলাম পরওয়ার
সংবিধান সংশোধনের জন্য সরকার যে প্রক্রিয়া গ্রহণ করেছে, তার সঙ্গে একমত নয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ কারণে সংবিধান সংশোধন কমিটিকে দলটি কোনো পরামর্শ দেবে না…
 ১৪ অক্টোবর ২০২৬    নির্বাচিত

কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান

কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুরের কাউনিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। আজ বুধবার (১৪ অক্টোবর) বিকেলে তিনি উপজেলার বিভিন্ন…
 ১৪ অক্টোবর ২০২৬    রংপুর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে কেউ কোনো ধরনের নিয়ম লঙ্ঘন বা অপকর্ম করার চেষ্টা করলে তা তাৎক্ষণিকভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন…
 ১৪ অক্টোবর ২০২৬    রংপুর

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ!

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ!
লংমার্চ করে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে সবার আগে বিএনপিই লংমার্চ করত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম…
 ১৪ অক্টোবর ২০২৬    জাতীয়

ছাত্রলীগের পদ পেতে সাদ্দাম-ইনানের পা চাটতেন সারজিস, দাবি রাশেদের!

ছাত্রলীগের পদ পেতে সাদ্দাম-ইনানের পা চাটতেন সারজিস, দাবি রাশেদের!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, শেখ হাসিনাবিরোধী…
 ১৪ অক্টোবর ২০২৬    নির্বাচিত

মির্জাপুরে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা

মির্জাপুরে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের মির্জাপুরে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা সাংবাদিক…
 ১৪ অক্টোবর ২০২৬    ঢাকা

চলন্ত ট্রেনে মোবাইল চুরির চেষ্টা, জানালায় ঝুলিয়ে রাখলেন যাত্রীরা!

চলন্ত ট্রেনে মোবাইল চুরির চেষ্টা, জানালায় ঝুলিয়ে রাখলেন যাত্রীরা!
ভারতের বিহারে চলন্ত ট্রেন থেকে এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে যাত্রীদের হাতে ধরা পড়েছেন এক সন্দেহভাজন চোর। ট্রেন চলতে শুরু করলে…
 ১৪ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

টিকটকে পরিচয়ের জেরে বাড়ি ছাড়া ৪ স্কুলছাত্রী হবিগঞ্জ থেকে উদ্ধার

টিকটকে পরিচয়ের জেরে বাড়ি ছাড়া ৪ স্কুলছাত্রী হবিগঞ্জ থেকে উদ্ধার
রাহাত চৌধুরী, জেলা প্রতিনিধি:কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কয়েকজনের সাথে নতুন জীবন শুরুর পরিকল্পনা…
 ১৪ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে বারান্দা দিয়ে নামতে গিয়ে ২১ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু!

স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে বারান্দা দিয়ে নামতে গিয়ে ২১ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু!
ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে সম্ভাব্য তর্ক এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টা করতে গিয়ে ২১ তলা থেকে পড়ে প্রাণ হারিয়েছেন হার্ষিত…
 ১৪ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক