প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   মাদকব্যবসা, অস্ত্রব্যবসা, ধর্মব্যবসা: অর্থ ও...

মাদকব্যবসা, অস্ত্রব্যবসা, ধর্মব্যবসা: অর্থ ও স্বার্থই একমাত্র লক্ষ্য

২৬ আগস্ট ২০১৫ ০৮:০৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

সাইফুর রহমান:
মাদক মানুষকে বুঁদ করে দেয়। তার দেহ ও আত্মার অবনতি ঘটায়, তার সৃজনশীলতা ধ্বংস করে ও মানবিকতার সব গুণাবলীকে ক্রমে নিশ্চিহ্ন করে তাকে এক নিকৃষ্ট পশুতে পরিণত করে দেয়। মাদকব্যবসা যে সমাজে তার থাবা বিস্তার করে সেই সমাজ সর্বপ্রকার অপরাধে পূর্ণ হয়ে যায়। একটি মাদকাসক্ত সন্তান একটি পরিবারকে ধ্বংস করে দেয়, তাদের সম্মান ধূলায় মিশিয়ে দেয়। মাদকের জন্য স্বামী তার স্ত্রীকে, ভাই তার বোনকে দেহব্যবসায় বাধ্য করে এমন ঘটনাও কম নয়। নেশা করার টাকা আদায়ের জন্য সন্তান বাবা-মাকে হত্যা করে ফেলেছে এমন ভুরি ভুরি উদাহরণ আমাদের সমাজে রয়েছে। যারা এই মাদকের কারবার করে তারা মাদকের এই কুফল সম্পর্কে কি অবহিত নন? তারা খুব ভালোভাবেই অবহিত, কিন্তু তারা এসবের পরোয়া করেন না। তাদের চাই টাকা। সেই টাকা যদি ছিনতাইয়ের টাকা হয়, সেই টাকায় যদি মানুষের রক্ত লেগে থাকে তবুও মাদক ব্যবসায়ীর কিছু এসে যায় না।
একজন অস্ত্রব্যবসায়ীর লক্ষ্য থাকে তার অস্ত্রটি যে কোনো প্রকারে উচ্চতম মূল্যে বিক্রি করা। সে সব সময় একজন ক্রেতার সন্ধানে থাকে। সেই ক্রেতা যদি ভাড়াটে খুনী, সন্ত্রাসী হয় তাতেও তার কোনো আপত্তি থাকে না। যে কোনো সংঘর্ষের সময় সে তার নিরপেক্ষতা বজায় রেখে বিবদমান উভয় পক্ষের কাছেই অস্ত্র বিক্রি করে থাকে। সে ভালো করেই জানে এই অস্ত্রের প্রতিটি গুলি একেকজন মানুষের প্রাণ কেড়ে নিতে ব্যবহৃত হবে তবু এতে তার বিবেকে কোনো দংশন অনুভব করে না। তার চাই অর্থ। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় অস্ত্রব্যবসায়ী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র আর অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে সৌদি আরব। যুদ্ধের জন্য কোনো আত্মিক প্রেরণা না থাকায় মেরিন সৈন্যরা মধ্যপ্রাচ্যে, ইরাকে, আফগানিস্তানের রণাঙ্গন থেকে বিমুখ হয়েছে, তারা হাজারে হাজারে আত্মহত্যা করেছে যুদ্ধাক্রান্ত দুর্বিসহ জীবনের হতাশাকে সামাল দিতে না পেরে। এদিকে রাষ্ট্রগুলোও যুদ্ধের বিপুল ব্যয় বহন করতে গিয়ে নিদারুণ আর্থিক মন্দায় আক্রান্ত হয়ে পড়েছে। ওয়াল স্ট্রিট আন্দোলনের মতো বিরাট বিক্ষোভ সৃষ্টি করেছে এই যুদ্ধমুখী অর্থনীতি। এ থেকে পরিত্রাণের পথ হিসাবে যুক্তরাষ্ট্র বেছে নিয়েছে এক ভয়াবহ পন্থা। তারা এই দীর্ঘস্থায়ী যুদ্ধকেই আশ্রয় করেছে নিজেদের অর্থনীতিক শক্তিকে পুনর্নির্মাণ করতে। তারা মুসলিমদের একটি দলকে আরেকটি দলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত করে দিয়েছে, অতঃপর কৌশলে উভয় দলের কাছে অস্ত্র বিক্রি করছে। এক দলের কাছে অস্ত্র বিক্রি করছে সৌদি আরবের মাধ্যমে আরেক দলের কাছে নিজেরাই সরাসরি করছে। গত ১৫ বছরে ন্যূনতম ২০ লক্ষ মুসলিম প্রাণ হারিয়েছে এই যুদ্ধের তাণ্ডবে, আর অট্টহাসি হাসছে অস্ত্রব্যবসায়ী মানবদরদী পরাশক্তি।
ধর্মকেও একইভাবে পণ্যে পরিণত করে প্রতিযুগে ধর্মব্যবসা করে গেছে এবং এখনও করছে বিভিন্ন রঙের ধর্মব্যবসায়ী শ্রেণি। একটি শব্দের সঠিক বানান জানার জন্য মানুষ অভিধানের দ্বারস্থ হয়, তেমনি শান্তির উপায় জানতে মানুষ দ্বারস্থ হয় ধর্মের। কিন্তু অভিধানে ভুল থাকলে কী উপায় হবে? ধর্মব্যবসায়ীরা এই কাজটিই করে। তারা ধর্মকে নিজেদের স্বার্থে বিকৃত করে ফেলে, পরিণামে সেই ধর্ম থেকে আর শান্তি লাভ হয় না। ধর্ম হয়ে যায় অধর্মের হাতিয়ার, নির্যাতনের অস্ত্র। এছাড়া মানুষের ধর্মবিশ্বাসকে পুঁজি করে তারা মসজিদের ইমামতি, মুর্দা দাফন, ওয়াজ মাহফিল, ফতোয়াবাজি, পীর-মুরিদি, তারাবি, বিয়ে পড়ানো ইত্যাদি হাজার রকমের পন্থায় স্বার্থ তালাশ করছে। তারা মানুষকে পরকালমুখীতার নামে আত্মকেন্দ্রিকতার শিক্ষা দিচ্ছে ফলে মানুষের ধর্মবিশ্বাস সমাজের কোনো উন্নয়নে কাজে আসছে না, মানবতার কল্যাণে লাগছে না। তারা বিভিন্ন কাজের লক্ষ লক্ষ সওয়াব আবিষ্কার করেছেন, কিন্তু এই সওয়াবটা যে কী তার ব্যাখ্যা আজ পর্যন্ত তারা কেউ দেন নি। তারা মানুষকে এ কথা মোটেও শিক্ষা দেন না যে, মানুষের শান্তির জন্য কাজ না করলে কোনো সওয়াবই কাউকে জান্নাতে নিতে পারবে না। তারা কেবল সেই কাজের প্রতিই জোর দেন যেগুলোর মধ্যে তাদের স্বার্থ জড়িত থাকে, যেমন মসজিদ-মাদ্রাসার নির্মাণে দান করা ইত্যাদি। আরেক শ্রেণির ধর্মব্যবসায়ী তাদের আর্থিক ও রাজনীতিক স্বার্থে জনগণের ধর্মবিশ্বাসকে যথেচ্ছ ব্যবহার করে। কোনো ছুতানাতা পেলেই ‘ধর্ম গেল, ধর্ম গেল’ রোল তুলে দিয়ে একটি উৎকট পরিস্থিতি সৃষ্টি করে। তাদের ধমীয় সুর-লহরীতে প্রভাবিত হয়ে মানুষ জঙ্গিবাদের মতো ভয়ঙ্কর পথভ্রষ্টতার দিকেও পা বাড়ায়। এভাবে ধর্মবিশ্বাসী মানুষের দুনিয়া ও আখেরাত উভয়ই ধ্বংস করে দিতে তাদের বিবেকে বাধে না।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা

ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা
গাজীপুর প্রতিনিধি: ফিজিওথেরাপিস্ট হয়েও নামের আগে ‘ডাক্তার’ এবং নিজের পরিচয়ে ‘অধ্যক্ষ’ পদবি ব্যবহার করে রোগী দেখার অভিযোগ উঠেছে গাজীপুরের কোনাবাড়ীর এক ব্যক্তির বিরুদ্ধে। বিভিন্ন রোগে…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

চতুর্থ শ্রেণির ছাত্রীকে টয়লেটে নিয়ে যায় শিক্ষক!

চতুর্থ শ্রেণির ছাত্রীকে টয়লেটে নিয়ে যায় শিক্ষক!
যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন (৩৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকার মিরপুর…
 ১০ নভেম্বর ২০২৬    খুলনা

কুমিল্লায় সালিশে নারীকে জুতাপেটা করা ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লায় সালিশে নারীকে জুতাপেটা করা ইউপি চেয়ারম্যান বরখাস্ত
কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গত…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়!

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়!
গাজীপুর প্রতিনিধি: মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবাগত কমিশনার মো. আশিক সাঈদ। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান সাময়িক বরখাস্ত!

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান সাময়িক বরখাস্ত!
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

মিডিয়া হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে!

মিডিয়া হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে!
আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের অভিযোগ নিয়ে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। এবার এ ঘটনায় নিজের অবস্থান জানিয়ে দুঃখ…
 ১০ নভেম্বর ২০২৬    বিনোদন

চট্টগ্রামে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!

চট্টগ্রামে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!
চট্টগ্রাম প্রতিনিধি: ‘সত্য, সরাসরি, সবার আগে’—এই প্রত্যয়কে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে অনলাইন নিউজ পোর্টাল এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (১০ নভেম্বর)…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

বরিশালে জমি নিয়ে বিরোধে হামলা ও পাল্টা মামলা, সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

বরিশালে জমি নিয়ে বিরোধে হামলা ও পাল্টা মামলা, সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দুর্গাপুর এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মো. আলীম সরদার নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।…
 ১০ নভেম্বর ২০২৬    বরিশাল

কাউনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির খাদ্যপণ্য তৈরি: ১০ হাজার টাকা জরিমানা

কাউনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির খাদ্যপণ্য তৈরি: ১০ হাজার টাকা জরিমানা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়ারহাট বাজারে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের দায়ে মেসার্স পাওয়ার বেকারির মালিক মো. রুহুল মিয়াকে ১০ হাজার…
 ১০ নভেম্বর ২০২৬    রংপুর

গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন!

গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন!
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের চান্দনা-চৌরাস্তায় ঢাকাগামী ফ্লাইওভারের ওপর একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযান: ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযান: ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকার সাভারে পৃথক দুটি অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

নিটারে দুই দিনব্যাপী ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত

নিটারে দুই দিনব্যাপী ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত
সাভারের জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) ক্যাম্পাসে নিটার ইসলামিক সোসাইটির (NIS) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘NITER Islamic Conference 2026’। রবিবার ও সোমবার…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

কুড়িগ্রামে সবার জন্য বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে সবার জন্য বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি:আর নয় বিদ্বেষ সবার জন্য বাংলাদেশ এই শ্লোগান কুড়িগ্রামে সর্বস্তরের নেতৃবৃন্দের নিয়ে মতবিনিময় সভা করে অরাজনৈতিক সংগঠন সবার জন্য বাংলাদেশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে…
 ১০ নভেম্বর ২০২৬    রংপুর

কালিয়াকৈরে একই মালিকের দুটি পরিত্যক্ত বাসে দুর্বৃত্তদের আগুন

কালিয়াকৈরে একই মালিকের দুটি পরিত্যক্ত বাসে দুর্বৃত্তদের আগুন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈরে ভিন্ন ভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকা একই মালিকের দুটি পরিত্যক্ত যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের আধা ঘণ্টার চেষ্টায় আগুন…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

শরীয়তপুরে পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, আটক কয়েকজন

শরীয়তপুরে পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, আটক কয়েকজন
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা অবরোধ করে ছাত্র ধর্মঘট পালনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা