প্রচ্ছদ    স্বাস্থ্য   ভাবতেও ভয় হচ্ছে ,আগামী দুই...

ভাবতেও ভয় হচ্ছে ,আগামী দুই মাসে ডেঙ্গু পরিস্থিতির কী হবে?

২০ জুলাই ২০২৩ ১১:০৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক:

দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা ভয়াবহ আকারে বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি বলেন, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৪৬ জনে দাঁড়িয়েছে। অথচ ডেঙ্গুর ভয়াবহতা বাড়ার কথা আগস্ট ও সেপ্টেম্বর মাসে। তখন পরিস্থিতি কী হবে তা ভাবতেই ভয় হচ্ছে।

আরও পড়ুন

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু

বৃহস্পতিবার  ঢাকার এফডিসিতে ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা নিয়ে এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

ডেঙ্গু আক্রান্ত রোগীরা দেরিতে হাসপাতালে আসায় মৃত্যুর ঝুঁকি বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, গত বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ১৬ হাজার, অথচ এ বছর ইতোমধ্যে তা ১৮ হাজার ছাড়িয়েছে। তবে এখনো জরুরি অবস্থা জারি অথবা মহামারি ঘোষণার মতো কোনো অবস্থা হয়নি।

স্বাস্থ্য মহাপরিচালক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে পারস্পরিক দোষারোপ না করে সারা বছর ধরেই ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম অব্যাহত রাখতে হবে। ডেঙ্গুতে অসহায় পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে জরিমানায় আদায়কৃত অর্থ ও সিটি কর্পোরেশনের বিশেষ তহবিল থেকে সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া যেতে পারে।

খুরশীদ আলম বলেন, বেসরকারি সকল হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার এনএস-১ টেস্ট ফি ৩০০, আইজিজি টেস্ট ফি ৩০০, আইজিএম টেস্ট ৩০০ ও সিবিসি টেস্ট ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য টেস্ট ফি, বেড ভাড়াসহ বিবিধ খরচ নির্ধারণে নীতিমালা তৈরি করা হচ্ছে। বেসরকারি হাসপাতালের মালিকরা এর জন্য একমাস সময় চেয়েছে। তবে শুধু আইন দিয়ে নয় মানবিক মূল্যবোধের মাধ্যমে বিবেকবান মানুষ হিসেবে বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা প্রদান করা উচিত।

হাসপাতাল থেকে রোগীর ফিরিয়ে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ এবং সোহরাওয়ার্দী হাসপাতালে স্থান না থাকার কথা বলে ডেঙ্গু রোগী ফিরিয়ে দেওয়ার অভিযোগ খতিয়ে দেখা হবে।

সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ৬৪ জেলায় ইতোমধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। তবে ঢাকায় এর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। রাজধানীর দুই সিটি কর্পোরেশন শুধু বর্ষা মৌসুমে ডেঙ্গু নিয়ন্ত্রণে তৎপর থাকায় পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ডেঙ্গু এখন সারা বছরের রোগ। ডেঙ্গু প্রতিরোধে বছরব্যাপী কার্যক্রম পরিচালনা না করলে এর নিয়ন্ত্রণ সম্ভব হবে না।

তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ এবার এত ভয়াবহ রূপ ধারণ করেছে যে, ২৩ বছরের রেকর্ড ভেঙ্গে গত ২৪ ঘণ্টায় ১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে ১৭ জনই মারা গেছেন ঢাকা সিটিতে। ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সম্পৃক্ততা খুবই জরুরি। তবে জনসচেতনতার নামে শুধু নগরবাসীর উপর এডিস মশা বিস্তারের দায় চাপানো সঠিক হবে না।

চৌধুরী কিরণ আরও বলেন, এডিস মশার লার্ভা পাওয়ায় চলতি মাসের ১১ দিনে ১ কোটি ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র। আমরা জানি না দক্ষিণ সিটি কর্পোরেশনে কত জরিমানা আদায় হয়েছে। আমি মনে করি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে লার্ভা পাওয়ার অভিযোগে যে অর্থ জরিমানা হিসেবে আদায় হয়েছে, সেই অর্থ এবং একইসঙ্গে সিটি কর্পোরেশনের তহবিল থেকে বিশেষ বরাদ্দ দিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া অসচ্ছল ব্যক্তির পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা উচিৎ।

এসময় ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার জন্য ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ১০ দফা সুপারিশ করেন। এগুলো হলো-

১. এডিস মশা নির্মূলে শুধু মৌসুমী কার্যক্রম পরিচালনা না করে নগরবাসীকে সম্পৃক্ত করে বছরব্যাপী কার্যকর ওষুধ ছিটিয়ে সমন্বিত কীট ব্যবস্থাপনার মাধ্যমে বাসা বাড়িসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নর্দমাসহ সর্বত্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।

২. এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে নাগরিক কমিটি গঠন করা এবং জনপ্রতিনিধিদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক কর্মশালা আয়োজন করা।

৩. এডিস মশা নিধনে আমদানিকৃত কীটনাশক স্বল্পমূল্যে বা বিনামূল্যে ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে নাগরিকদের প্রদান করা।

৪. এডিস মশার লার্ভা পাওয়ার অভিযোগে জরিমানা বাবদ আদায়কৃত অর্থ দিয়ে ডেঙ্গুতে মারা যাওয়া অসহায় পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা।

৫. মশা নিধন ও মশাবাহিত রোগ প্রতিরোধে কীটতত্ত্ববিদ, পরিবেশবিদ, মেডিকেল ও ভেটেরিনারি পেশার ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের মাধ্যমে মতামত গ্রহণ করা।

৬. গরিব মানুষসহ যাদের প্রয়োজন তাদের সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি মশার কামড় থেকে রক্ষায় বিনামূল্যে মশারি বিতরণ করা।

৭. ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত করা।

৮. ডেঙ্গু প্রতিরোধে তথ্যচিত্র নির্মাণ করে সারাদেশে প্রদর্শন করা ও তৃণমূল পর্যায়ে কমিউনিটি রেডিওতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক অনুষ্ঠান প্রচার করা।

৯. বেসরকারি হাসপাতালগুলোতে টেস্ট ফিসহ অন্যান্য খরচ নির্ধারণে সরকারকে উদ্যোগ গ্রহণ করা এবং

১০. সরকারি হাসপাতালগুলোতে সেবার মান বৃদ্ধির লক্ষ্যে জনবল বৃদ্ধিসহ কার্যকর পদক্ষেপ নেওয়া।

“নাগরিক সচেতনতাই পারে, ডেঙ্গু প্রতিরোধ করতে” শীর্ষক ছায়া সংসদে ইস্টার্ন ইউনিভার্সিটির বিতার্কিকদের পরিজিত করে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন- অধ্যাপক আবু মুহাম্মদ রইস, সাংবাদিক রাশেদ রাব্বি, সাংবাদিক ফালগুনী রশীদ ও সাংবাদিক জিনিয়া কবির সূচনা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

৪.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ভারত, হতাহতের খবর নেই!

৪.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ভারত, হতাহতের খবর নেই!
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলায় ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টা ৭ মিনিটে অনুভূত এ কম্পনে এখন…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার প্রকাশ্যে গণনা, লালনের মাজারের দানবাক্সে মিলল ৬ লাখ টাকা!

প্রথমবার প্রকাশ্যে গণনা, লালনের মাজারের দানবাক্সে মিলল ৬ লাখ টাকা!
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের মাজারের দানবাক্সে প্রথমবারের মতো প্রকাশ্যে টাকা গণনা করা হয়েছে। এতে পাওয়া গেছে ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা।…
 ১০ অক্টোবর ২০২৬    খুলনা

বাংলাদেশের সংকট মোকাবিলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশের সংকট মোকাবিলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: বরিশালে জেলা হেযবুত তওহীদের উদ্যোগে ‘বাংলাদেশের সংকট মোকাবিলায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) মাগরিবের নামাজের পর বরিশালের বাবুগঞ্জ…
 ১০ অক্টোবর ২০২৬    বরিশাল

দরজা ভেঙে পুলিশ কর্মকর্তার বাড়িতে ঢুকে ১৭ লাখ টাকার ডাকাতি!

দরজা ভেঙে পুলিশ কর্মকর্তার বাড়িতে ঢুকে ১৭ লাখ টাকার ডাকাতি!
চট্টগ্রামের মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বাড়িতে দরজা ভেঙে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি করেছে মুখোশধারী একটি দল। এ সময় স্বর্ণালংকার, নগদ…
 ১০ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

মেহেদীর ৬ উইকেটের দাপট, নাঈমের দুর্দান্ত সেঞ্চুরি!

মেহেদীর ৬ উইকেটের দাপট, নাঈমের দুর্দান্ত সেঞ্চুরি!
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনেই বল হাতে ঝলক দেখিয়েছেন শেখ মেহেদী হাসান। তার ৬ উইকেটের দাপটে মাত্র ১১৯ রানেই গুটিয়ে গেছে রাজশাহী বিভাগ।…
 ১০ অক্টোবর ২০২৬    খেলাধুলা

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল প্রবাসীর!

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল প্রবাসীর!
মেয়ের জন্মদিনের কেক কিনতে বের হয়েছিলেন সৌদি প্রবাসী আল আমিন। কিন্তু সেই কেক আর কেনা হলো না, মেয়ের জন্মদিনের আনন্দও পরিণত হলো শোকে। চাঁদপুরের শাহরাস্তিতে…
 ১০ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

হাতি চলাচলের পথ খুলতে সীমান্তের বেড়া সরানোর অনুরোধ জানাবে বাংলাদেশ!

হাতি চলাচলের পথ খুলতে সীমান্তের বেড়া সরানোর অনুরোধ জানাবে বাংলাদেশ!
শেরপুরের গারোপাহাড়ে আটকে পড়া বন্যহাতির নিরাপদ চলাচল নিশ্চিত করতে সীমান্তের বেড়া খুলে দেওয়ার জন্য ভারতকে অনুরোধ জানাবে বাংলাদেশ। এ লক্ষ্যে আগের প্রটোকল অনুসারে ভারতের সঙ্গে…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়

হাইকোর্টের আদেশের পরও চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভা, সাংবাদিক প্রবেশে বাধা

হাইকোর্টের আদেশের পরও চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভা, সাংবাদিক প্রবেশে বাধা
চট্টগ্রাম প্রতিনিধি:উচ্চ আদালতের স্থগিতাদেশ অমান্য করে ‘দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড’-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের অভিযোগ উঠেছে। আজ শনিবার (১০ অক্টোবর) সকালে চট্টগ্রাম…
 ১০ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

শ্রীপুরে ভীমরুলের কামড়ে পূজা কমিটির নেতার মৃত্যু, আইসিইউতে স্ত্রী

শ্রীপুরে ভীমরুলের কামড়ে পূজা কমিটির নেতার মৃত্যু, আইসিইউতে স্ত্রী
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে ভীমরুলের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় স্বপন দাস (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় মুমূর্ষু অবস্থায় তার স্ত্রীকে…
 ১০ অক্টোবর ২০২৬    ঢাকা

যত গ্রেপ্তারই করুন, আমরা পিছু হটব না’, মোদিকে রাহুলের হুঁশিয়ারি!

যত গ্রেপ্তারই করুন, আমরা পিছু হটব না’, মোদিকে রাহুলের হুঁশিয়ারি!
ভারতের তরুণদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেছেন, আন্দোলন দমনে যত…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আটক সবাইকে মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের!

আটক সবাইকে মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের!
বিক্ষোভ ঘিরে আটক সবাইকে আগামীকালের মধ্যে মুক্তি দেওয়া না হলে অনশন বা পদযাত্রা কর্মসূচি পালনের কথা বিবেচনা করবেন বলে জানিয়েছেন লাদাখের শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

জাজিরায় ফোঁড়ার চিকিৎসায় ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পল্লি চিকিৎসক পলাতক

জাজিরায় ফোঁড়ার চিকিৎসায় ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পল্লি চিকিৎসক পলাতক
শরীয়তপুরের জাজিরায় পিঠের ফোঁড়ার চিকিৎসা নিতে গিয়ে পল্লি চিকিৎসকের ইনজেকশন দেওয়ার পর সামিয়া আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত…
 ১০ অক্টোবর ২০২৬    ঢাকা

গোবিন্দগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা…
 ১০ অক্টোবর ২০২৬    রংপুর

‘খেলা শুরু হয়ে গেছে’, মোদি সরকারকে কটাক্ষ প্রকাশ রাজের!

‘খেলা শুরু হয়ে গেছে’, মোদি সরকারকে কটাক্ষ প্রকাশ রাজের!
দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের ধরপাকড়, ব্যারিকেড ও মেট্রো স্টেশন বন্ধের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করেছেন অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ২৬ অক্টোবর জাপানের রাজধানী টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এ সফরে দুই দেশের মধ্যে মেট্রোরেল…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়