প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   পীরদের সুযোগসন্ধানী রাজনীতি

পীরদের সুযোগসন্ধানী রাজনীতি

১ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:২৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

সাঈদ বিন তারিক

বাংলাদেশে ইসলামের আগমন এবং তার প্রচার-প্রসারে সুফি, দরবেশদের অবদান অনস্বীকার্য। তবে তাঁরা চলে যাওয়ার পর তাঁদের মাজারের পাশে তাদের বংশধরেরা শুরু করে পীর-মুরিদী ব্যবসা। এখনকার সময়ে পীর মানেই একজন ছোটখাটো রাজা। সম্পদে-সম্মানে তারা রাজার মতোই জীবনযাপন করেন। সাধারণত তারা এত বেশি আরামপ্রিয় হন যে, গদিমোড়া আরামকেদারায় বসে এক ঘণ্টার ওয়াজ করার সময়ও তাদের পায়ের নিচে নরম তুলতুলে বালিশ দিতে হয়।
পীররা সাধারণত ভক্ত মুরিদদের সেবা যত্ন বা সালাম শ্রদ্ধা পেয়ে অভ্যস্ত হন। তাদের ছেলে মেয়েরাও একই পরিমণ্ডলে বড় হয়। তারাও ছোট বেলা থেকে নিজেদেরকে ভক্তি শ্রদ্ধার পাত্র ভাবতে শেখেন। অঢেল সম্পদের মধ্যে বড় হন, আর তার বেশিরভাগেরই জোগান আসে মুরিদদের পক্ষ থেকে। তারা দেওয়া নয়, নেওয়ার সংস্কৃতিতে বিশ্বাসী হন। তাদের মধ্যে এক ভিন্ন সংস্কৃতি, ভিন্ন মানসিকতার জন্ম হয় ছোটকাল থেকে। সমাজের সাধারণ মানুষ থেকে তারা নিজেদের আলাদা ভাবতে শেখেন। তারা নিজেদের উঁচু আসনের মানুষ ভাবতে শেখেন। সুতরাং তাদের দ্বারা রাজনীতি করা, জনতার সেবা করা, জননেতা হওয়া খুব একটা সহজ হয় না। তবুও আশির দশকের শেষ দিকে কয়েকজন পীর বা সুফি নেতা ইসলামপন্থী দল গঠন করে রাজনীতির মাঠে নামেন। 
জেনারেল এরশাদ ক্ষমতায় থাকার সময় রাজনৈতিক দূরভিসন্ধি নিয়ে যেসব কাজ করেছিলেন সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করা। এর মাধ্যমে রাজনীতিতে ধর্মের প্রভাব আরো বেড়ে যায়। বিভিন্ন ইসলামপন্থী দল এবং সংগঠনকেও মদদ দিতে থাকেন এরশাদ। রাজনৈতিক সংকট সামাল দিতে সংবিধানে তিনি রাষ্ট্রধর্মের ধারণা নিয়ে আসেন। বাংলাদেশের অধিকাংশ মানুষ যেহেতু মুসলিম সেজন্য তাদের খুশি করতে তিনি এ পদক্ষেপ নিয়েছিলেন। কারণ নানা দুর্নীতির অভিযোগ এবং বিতর্ক নিয়ে এরশাদ তখন জর্জরিত। যদিও এরশাদের প্রবর্তিত সে রাষ্ট্রধর্মের স্বীকৃতি পরবর্তীকালে কোন সরকার বাতিল করেনি। এরশাদের পৃষ্ঠপোষকতাতেই তখন দল গঠন করে পীরদের রাজনীতিতে নামতে দেখা গেছে।
এরশাদের শাসনামলে ১৯৮৭ সালে চরমোনাই পীরকে কেন্দ্র করে গড়ে ওঠে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। তখন তারা ইসলামি ঐক্যজোট নামে ইসলামপন্থী দলগুলোর জোটে ছিল। পরে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তারা  ইসলামি ঐক্যজোট থেকে বেরিয়ে জাতীয় পার্টির সঙ্গে নির্বাচনী জোট করে। সেখানেও কোন দাম না পেয়ে ২০০৬ সালের পর থেকে তারা একলা চলার নীতি গ্রহণ করে। তবে সেই একলা চলার নীতি তারা কতটুকু ধরে রেখেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ বরাবরের মতোই দেখা গেছে, যে দলই ক্ষমতায় থাকুক না কেন, তাদের আদর্শ যাই হোক না কেন তারা ক্ষমতাসীন দলের সান্নিধ্য পেতে ভালোবাসেন, তাদের গুডবুকে থাকার চেষ্টা করেন। এবং এই গুডবুকে থাকার মধ্য দিয়ে তাদের আসল যে পীর-মুরিদী ব্যবসা তা ফুলিয়ে ফাঁপিয়ে তোলার পথ প্রশস্ত করেন।
বাংলাদেশের রাজনীতির বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপিকে সর্বদাই কোন না কোন ইসলামপন্থী রাজনৈতিক দলকে ব্যবহার করতে দেখা গেছে। ২০০১ সালে সবচাইতে বড় ইসলামপন্থী দল জামায়াতে ইসলামীকে ব্যবহার করে ক্ষমতায় গিয়েছেল বিএনপি। এরপর ২০০৮ সালে আওয়ামী লীগ নির্বাচনে জয়ের পর যুদ্ধাপরাধের বিচার করে জামায়াতকে মাঠছাড়া করেছে। সেসময় অরাজনৈতিক দল হলেও নিজেদের শক্তিমত্তার জানান দিতে মাঠে নামে হেফাজতে ইসলাম। তারা বিভিন্ন সভা-সমাবেশ করে, সরকারকে হুমকি-ধামকি দিয়ে তাদের একপ্রকার ব্যবহার করার আহ্বান জানায়। এবং আওয়ামী লীগও নানা সুযোগ-সুবিধা দিয়ে তাদের নিজেদের আয়ত্তে নিয়ে নেয়। হেফজাতের প্রধান দুই নেতা শফী-বাবুনগরী অল্প কিছুদিনের মধ্যেই পরলোকগমণ করলে দলটি একপ্রকার গর্তে ঢুকে যায়। এই অবস্থাতে নিজেদের শক্তিমত্তার জানান দিতে মাঠে নেমেছে চরমোনাই পীরের দল ইসলামি আন্দোলন বাংলাদেশ। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, হেফাজতের আদায় করা সুযোগ-সুুবিধাগুলো এবার তারা পেতে চান।
ইসলামপন্থী দলগুলো ইসলামী শাসন প্রতিষ্ঠাকেই তাদের দলের মূল লক্ষ্য হিসেবে তুলে ধরে। কিন্তু গণতান্ত্রিক ধারার রাজনীতি করে তারা কতটা এ কাজে সফল হতে পারবেন তা প্রশ্ন সাপেক্ষ। এক্ষেত্রে অনেকে বহির্বিশ্বের উদাহরণ টানেন, কিন্তু তাদের এটাও মনে রাখতে হবে ক্ষমতায় যাওয়ার পর সেসব দলগুলো ক্ষমতার মধু পুরোটা উপভোগ করতে পারেনি। এর আগেই কট্টরপন্থী নীতির কারণে ব্যাপক জনরোষের মুখে তাদের গদি ছাড়তে হয়েছে। বাংলাদেশের মানুষ রাজনীতিতে এবং দেশ শাসনের ব্যাপারে ধর্মভিত্তিক দলগুলোকে সমর্থন করে না। কারণ দেশ শাসনের ব্যাপারে ধর্মভিত্তিক দলগুলো বিশদ কোন পরিকল্পনা তারা জনগণের সামনে তুলে ধরে না। বিশ্বায়নের এই যুগে অর্থনীতি, পররাষ্ট্রনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বাদ রেখে যে দেশ শাসন করা যাবে না- তা তারা বুঝেন না। অবশ্য তারা না বুঝলেও জনগণ ঠিকই বোঝে। এজন্য তাদের সভা-সমাবেশগুলোতে লোকের আধিক্য থাকলেও ভোটের সময় তা নগণ্য হয়ে যায়। আর এসব সভা-সমাবেশগুলোতে মানুষ যায় মূলত সওয়াব কামাইয়ের জন্য। জনগণকে এসব বলেই সেখানে নিয়ে আসা হয়। তাই সওয়াব কামাই শেষে সবাই যার যার বাড়িতে ফেরত যাবে এটাই স্বাভাবিক।
মূল কথা হলো, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর আদর্শ খুবই ঠুনকো। দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগ্রাম করে যাবে এমন মানুষের সংখ্যা সেসব দলে খুবই কম। যেহেতু পীর বা পীরের সন্তানরাই এসব দলের নেতা হন, তাই তাদের চালচলনেও উচ্চাভিলাষী মনোভাব প্রকাশ পায়। বাংলাদেশের রাজনীতিতে তারা সুযোগসন্ধানী হিসেবেই পরিচিত। তারা ধর্মকে ব্যবহার করে লোক জড়ো করতে পারেন- এটাই তাদের মূল শক্তি। সেই শক্তি প্রদর্শনেই তারা ব্যস্ত থাকেন। কিছু কিছু রাজনৈতিক অনুষ্ঠান করে, গর্জে উঠা বক্তৃতা দিয়ে সাধারণ মানুষকে সরকারের বা ভিন্ন মত-দলের বিরুদ্ধে উস্কে দিয়ে, তওহীদী জনতার হামলার ভয় দেখিয়েই তারা আলোচনায় থাকতে চান।
বাস্তবে জননেতা হতে হলে জনগণের মধ্যে থাকতে হয়। জনগণের ভেতর থেকে উঠে আসতে হয়। নেতাকর্মীদের সুখে দুঃখে পাশে থাকতে হয়। বাস্তব সমস্যার বাস্তব সমাধান দিতে হয়। বাস্তব সমস্যার আধ্যাত্মিক বা পারলৌকিক সমাধান দিলে তা জনগণের কাছ গৃহীত হয় না। কিন্তু বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর একজন নেতার মধ্যেও এই গুণ দেখা যায় না। পীর হিসেবে পাওয়া মানুষের সমর্থন রাজনীতিতে কাজে লাগিয়ে নিজেদের আরাম-আয়েশের ব্যবস্থা আরো পোক্ত করাকেই তারা মূল লক্ষ্য বানিয়ে নিয়েছেন বলে মনে হয়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

কুমিল্লায় ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লায় ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুমিল্লার সদর এলাকায় অভিযান চালিয়ে ৬৭ কেজি গাঁজাসহ কবরী আক্তার (৩২) নামের এক নারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গত শনিবার (১৩ জুন) রাতে কোতয়ালী মডেল থানার…
 ১৪ জুন ২০২৬    চট্টগ্রাম

ইরান চুক্তি রোববারই স্বাক্ষর হবে দাবি ট্রাম্পের , নাকচ আইআরজিসির

ইরান চুক্তি রোববারই স্বাক্ষর হবে দাবি ট্রাম্পের , নাকচ আইআরজিসির
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচিত শান্তিচুক্তি রোববার (১৪ জুন) স্বাক্ষরিত হবে। তবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, সমঝোতা এখনো…
 ১৪ জুন ২০২৬    আন্তর্জাতিক

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১ শিশু

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১ শিশু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় পাঁচ বছরের এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন…
 ১৪ জুন ২০২৬    চট্টগ্রাম

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক সাংবাদিকদের সমাজ পরিবর্তনের কারিগর হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সমাজ…
 ১২ জুন ২০২৬    ঢাকা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পানের হাট দখল ও নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণও হয় বলে জানিয়েছেন…
 ১১ জুন ২০২৬    নির্বাচিত

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এমসি বাজার এলাকায় এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানদের ওপর হামলা, মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ…
 ১১ জুন ২০২৬    ঢাকা

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী…
 ১১ জুন ২০২৬    ঢাকা

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ
নদীবেষ্টিত জেলা বরিশালের চারদিক দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা, পদ্মা ও মেঘনাসহ অসংখ্য নদী। এসব নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বদলে যাচ্ছে জেলার মানচিত্র। মাইলের পর…
 ১০ জুন ২০২৬    নির্বাচিত

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা
ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা শুরু…
 ১০ জুন ২০২৬    আন্তর্জাতিক

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে কঠোর বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার আনা একটি নোটিশের ওপর আলোচনায়…
 ৯ জুন ২০২৬    জাতীয়

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক…
 ৯ জুন ২০২৬    ঢাকা

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরিচিতি সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারে সমিতির…
 ৯ জুন ২০২৬    ঢাকা

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮
লেবাননে হামলা চললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই মঙ্গলবার সকালে দক্ষিণ লেবাননের তায়ের বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি…
 ৯ জুন ২০২৬    আন্তর্জাতিক

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়