প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   মব সৃষ্টি করে পত্রিকা ছিঁড়ে...

মব সৃষ্টি করে পত্রিকা ছিঁড়ে ফেলা যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

২৪ মার্চ ২০২৬ ০৪:০৭ পিএম
বজ্রশক্তি ডেস্ক

মব সৃষ্টি করে জাতীয় দৈনিক দেশেরপত্র পত্রিকা বিক্রয়কালে দুইজন বিক্রয় প্রতিনিধিকে পথরোধ করে হেনস্তা এবং জনসম্মুখে পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় ঔদ্ধত ঐ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় পত্রিকাটির স্থানীয় সার্কুলেশন ম্যানেজার মনিরুজ্জামান বাবু বাদী হয়ে লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর আড়াইটার দিকে মহানগরীর কোতোয়ালি থানাধীন মেডিকেল মোড় এলাকায় রেজাউল করিম বসুনিয়া ও মনির হোসেন নামের দুইজন বিক্রয় প্রতিনিধি পত্রিকা বিক্রয় করছিলেন। এ সময় হাফেজ মো. মোছাদ্দেক নামের এক যুবক বেআইনিভাবে তাদের কাজে বাধা দেন। পরে তিনি পত্রিকার সংবাদের নামে মিথ্যা কুৎসা রটিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেন এবং বিক্রয় প্রতিনিধি দুজনকে জনসম্মুখে হেনস্তা করেন।

আরও পড়ুন

কওমে লুত: এক অভিশপ্ত জাতির ইতিহাস –ওবায়দুল হক বাদল

কওমে লুত: এক অভিশপ্ত জাতির ইতিহাস –ওবায়দুল হক বাদল – Image 1

এসময় ওই যুবক প্রকাশ্যে হুমকি দেন, ভবিষ্যতে যেখানে পত্রিকার বিক্রয় প্রতিনিধিদের পাওয়া যাবে, সেখানেই তাদের মারধর করা হবে। একপর্যায়ে তিনি তাদের কাছ থেকে পত্রিকা ছিনিয়ে নিয়ে জনসম্মুখে ছিঁড়ে ফেলেন এবং আগুন দিয়ে পুড়িয়ে দেন। ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রংপুর মহানগর কোতোয়ালি থানার সহায়তায় পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী দুই বিক্রয় প্রতিনিধিকে উদ্ধার করে।

বাদী মনিরুজ্জামান বাবু বলেন, “আমাদের দুইজন বিক্রয় প্রতিনিধিকে জনসম্মুখে হেনস্তা করা হয়েছে। তাদের হাত থেকে পত্রিকা ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে জাতীয় দৈনিক হিসেবে পত্রিকার সুনাম ক্ষুণ্ন হয়েছে। পাশাপাশি বিক্রয় প্রতিনিধিদের মারধরের হুমকি দেওয়া হয়েছে। এ কারণে আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। আমরা চাই অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”

অভিযোগের বিষয়ে কথা হলে বর্তমানে থানায় দায়িত্বে থাকা ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, পত্রিকা কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ওই এলাকায় দায়িত্বে থাকা একজন তদন্ত কর্মকর্তাকে দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। দু-একদিনের মধ্যেই এ ঘটনার তদন্ত অগ্রগতির আপডেট পাওয়া যাবে বলেও জানান তিনি।

এ ব্যাপারে স্থানীয় রিপোর্টাস ক্লাবের কোষাধ্যক্ষ আমিরুল ইসলাম জনসম্মুখে পত্রিকা ছিঁড়ে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি ঘটনার তদন্তপূর্বক দোষীদের শাস্তির দাবি জানান।

এছাড়াও বাংলাদেশ সাংবাদিক জোটের পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক এসএম সামসুল হুদাসহ সাংবাদিক মহলের পক্ষ থেকে পত্রিকার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। তারা উক্ত ঘটনার অতিসত্ত্বর তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ারও দাবি জানান।

এস এম সামসুল হুদা বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। মিডিয়ার সাথে এমন ঔদ্ধতপূর্ণ আচরণ কাম্য নয়। মবের কালচারকে প্রশ্রয় দেওয়া যাবে না। বিগত সরকারের আমলে মব সন্ত্রাসের ব্যাপারে প্রশাসনের শিথিল আচরণ জাতিকে হতাশ করেছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর মব সন্ত্রাসের ব্যাপারে কঠোর অবস্থানের অঙ্গীকার করেছে, আমরা এর প্রতিফলন দেখতে চাই। সরকারকে মব সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও প্রশাসনকে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

২৪ বছর পর ভাইরাল নায়ক মান্নার সেই বক্তব্য, ‘আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি’

২৪ বছর পর ভাইরাল নায়ক মান্নার সেই বক্তব্য, ‘আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি’
২০০২ সালে মুক্তি পাওয়া ‘ফায়ার’ সিনেমা নিয়ে ২৪ বছর পর আবারও আলোচনায় ঢাকাই সিনেমার প্রয়াত চিত্রনায়ক মান্না। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার একটি পুরোনো ভিডিও, যেখানে…
 ৭ অক্টোবর ২০২৬    বিনোদন

মেসির বিদায়ে বাংলাদেশের তারকাদের আবেগঘন পোস্ট!

মেসির বিদায়ে বাংলাদেশের তারকাদের আবেগঘন পোস্ট!
আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে বিদায়ী ম্যাচটিকে স্মরণীয় করে…
 ৭ অক্টোবর ২০২৬    বিনোদন

বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল? এবার মুখ খুললেন মেসি!

বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল? এবার মুখ খুললেন মেসি!
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। বিদায়ী ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারানোর পর আবেগঘন বক্তব্যে নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের নানা অধ্যায় তুলে ধরেন…
 ৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে নেতা বললেন ‘আলহামদুলিল্লাহ’!

বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে নেতা বললেন ‘আলহামদুলিল্লাহ’!
শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ দলীয়…
 ৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ!

ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ!
ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে বাণিজ্য ঘাটতি কমানো, তৈরি পোশাক, ওষুধ ও কৃষিপণ্যের রপ্তানি বাড়ানো…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

ওসিকে হুমকি দেয়া সেই বিএনপি নেতা সাগর বহিষ্কার

ওসিকে হুমকি দেয়া সেই বিএনপি নেতা সাগর বহিষ্কার
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হুমকি দেওয়া এবং জুলাই বিপ্লবের এক শহীদের চাচাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে থানায় নিয়ে যাওয়ার অভিযোগে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক…
 ৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, তৈরি হলো ভুয়া কাবিননামা!

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, তৈরি হলো ভুয়া কাবিননামা!
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক বিধবা নারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবি ও টিপসই নেওয়ার পর তার নামে ভুয়া কাবিননামা তৈরির অভিযোগ…
 ৭ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

মধ্যরাতে আগুনে পুড়ল ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিনেমা হল!

মধ্যরাতে আগুনে পুড়ল ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিনেমা হল!
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলসহ অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে আগুনের সূত্রপাতের পর তা দ্রুত আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে…
 ৭ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, আরও ৩৫ লাখকে টিকা দেওয়ার লক্ষ্য!

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, আরও ৩৫ লাখকে টিকা দেওয়ার লক্ষ্য!
সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে। এবার টিকাদান থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে আগামী এক মাসে…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিতে সংবিধানে আসছে নতুন বিধান!

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিতে সংবিধানে আসছে নতুন বিধান!
জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে যাচ্ছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধানের তফসিলে সুনির্দিষ্টভাবে জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত, দিল্লি-এনসিআরেও তীব্র কম্পন!

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত, দিল্লি-এনসিআরেও তীব্র কম্পন!
রাতের নীরবতা ভেঙে ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলা। মঙ্গলবার রাতে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন দিল্লি-এনসিআরসহ উত্তর ভারতের বিভিন্ন এলাকাতেও অনুভূত…
 ৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বিদায়ী ম্যাচে মেসির হাতে উঠল হলুদ-লাল কার্ড!

বিদায়ী ম্যাচে মেসির হাতে উঠল হলুদ-লাল কার্ড!
আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচেও লিওনেল মেসিকে দেওয়া হলো হলুদ ও লাল কার্ড। তবে এগুলো কোনো শাস্তির কার্ড নয়; বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচ শেষে বিশেষ স্মারক…
 ৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

এক বাড়ির জন্য ৪১ লাখ টাকার সেতু!

এক বাড়ির জন্য ৪১ লাখ টাকার সেতু!
পটুয়াখালীর বাউফলে একটি বাড়ির সামনে মাত্র ১১ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে ৪১ লাখ ৬৩ হাজার ৯৯৯ টাকা ব্যয় হয়েছে। সেতুটি নির্মাণের পর এর প্রয়োজনীয়তা, প্রকল্প…
 ৭ অক্টোবর ২০২৬    বরিশাল

তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান!

তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান!
আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন…
 ৭ অক্টোবর ২০২৬    নির্বাচিত

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের প্রতিনিধি ফরিদা শহীদ

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের প্রতিনিধি ফরিদা শহীদ
শিক্ষার অধিকার পরিস্থিতি পর্যালোচনায় আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ। সরকারের আমন্ত্রণে এ সফরে তিনি ৪ ডিসেম্বর পর্যন্ত…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়