প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ২৩ আগস্ট কালরাত: শহীদ সুজন...

২৩ আগস্ট কালরাত: শহীদ সুজন মণ্ডল এর রক্তস্নাত স্মৃতি

২৪ আগস্ট ২০২৫ ১১:৩২ এএম
বজ্রশক্তি ডেস্ক

শাহাদৎ হোসেন:
কিছু ক্ষত কখনো শুকায় না। কিছু স্মৃতি ক্যালেন্ডারের পাতা উল্টানোর সাথে সাথে ঝাপসা হয় না, বরং আরও গভীর আর দগদগে হয়ে ওঠে। আজ থেকে ঠিক তিন বছর আগের ২০২২ সালের এক বর্ষণমুখর রাত। তারিখটা ছিল ২৩ আগস্ট। পাবনার আকাশ সেদিন হয়তো শান্তই ছিল, কিন্তু চর ঘোষপুর গ্রামের মধ্যপাড়ার মণ্ডল পরিবারে এবং হেযবুত তওহীদের কর্মীদের হৃদয়ে যে কালবৈশাখী ঝড় উঠেছিল, তার ক্ষত আজও দগদগে। ২৩ আগস্টের সেই কালরাতে যে রক্তস্রোত পাবনার মাটি ভিজিয়েছিল তার দাগ আজও অমলিন। সেই রাতে আমরা শুধু একজন মানুষকে হারাইনি, আমরা হারিয়েছিলাম এক সত্য আদর্শকে ধারণকারী সাহসী যুবককে, এক হবু পিতাকে, এক বিনয়ী বন্ধুকে। আমরা হারিয়েছিলাম আমাদের আদর্শিক সহযোদ্ধা শহীদ। তার তৃতীয় শাহাদাত বার্ষিকীতে দাঁড়িয়ে আজ আমরা কেবল অশ্রুসিক্ত নই। আমরা ক্ষুব্ধ ও ন্যায়ের দাবিতে অবিচল।

কে কোনো রাজনৈতিক দলের বড় নেতা বা প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন না। পাবনার হেমায়েতপুর ইউনিয়নের চর ঘোষপুর গ্রামের মধ্যপাড়ার মৃত আনিছুর রহমান মণ্ডলের ঘরে জন্ম নেওয়া সুজন ছিলেন মাটি ও মানুষের খুব কাছের একজন। একজন সাধারণ ওয়ার্কশপ মিস্ত্রি, যার শ্রমে ও ঘামে চলত মায়ের সংসার, যার হাসিতে পূর্ণতা পেত স্ত্রীর জীবন। এলাকার সবার কাছে তিনি ছিলেন একজন সৎ, স্বল্পভাষী, শান্তিপ্রিয় আর বন্ধুবৎসল যুবক। কিন্তু এই সাধারণ পরিচয়ের গভীরে তিনি ধারণ করতেন এক অসাধারণ স্বপ্ন। তার স্বপ্ন ছিল এমন এক সমাজ বিনির্মাণের, যেখানে উগ্রবাদ, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতার বিষাক্ত ছোবল থাকবে না; থাকবে শুধু মানবতা, ন্যায় আর শান্তি। তার এই স্বপ্ন বাস্তবায়নের জন্য অরাজনৈতিক ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন হেযবুত তওহীদে যোগদান করলেন। মিষ্টভাষী এই যুবক গ্রামে-গঞ্জে, পাড়া-মহল্লায় সব জায়গায় তওহীদের বাণী পৌঁছে দিতে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতেন। চায়ের দোকানে যখন মানুষ অসাড় কথাবার্তায় ব্যস্ত, সুজন মন্ডল তখন তাদের কাছে গিয়ে বিনয়ের সাথে কালেমার দাওয়াত দিতেন। ইসলামের সুমহান আদর্শ প্রচার করতেন। মানবতার কল্যাণে কাজ করার জন্য মানুষকে উৎসাহিত করতেন। ধর্মের নামে অধর্ম, সাম্প্রদায়িকতা, উগ্রবাদ ও সন্ত্রাসী কার্যকলাপের সমালোচনা করতেন। তিনি স্বপ্ন দেখতেন এক সন্ত্রাসমুক্ত ন্যায়, সুবিচার ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের। তার এই স্বপ্ন অন্ধকারের শক্তির চোখে অসহনীয় হয়ে উঠেছিল।

সেই ভয়াল রাতের ঘটনাপ্রবাহ আজও বিবেককে নাড়া দেয়। পাবনা শহরের ভাটামোড় এলাকায় হেযবুত তওহীদের জেলা কার্যালয়ে সহকর্মীদের সাথে আলাপচারিতায় মগ্ন ছিলেন শহীদ সুজন মণ্ডল। তখন কে জানত, পাশেই ওঁৎ পেতে আছে একদল হায়েনা! স্থানীয় সন্ত্রাসী আলাল শেখ, তার ছেলে এবং তাদের সাঙ্গোপাঙ্গরা চাপাতি, রামদা, হাঁসুড়ি আর হাতুড়ির মতো আদিম অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কাপুরুষোচিত হামলা চালায়। তাদের মূল লক্ষ্য ছিল সংগঠনের জেলা সভাপতি, কিন্তু আদর্শের বীর সিপাহী সুজন মানববর্ম হয়ে রুখে দাঁড়িয়েছিলেন সেই অন্যায়কে। নিরস্ত্র একজন মানুষের সাহসের কাছে পরাজিত হয়ে কাপুরুষেরা উন্মত্ত হয়ে ওঠে। তারা সুজনকে আলাদা করে ঘিরে ধরে। তারপর শুরু হয় নারকীয় বর্বরতা। হাতুড়ি দিয়ে তার শরীর থেঁতলে দেওয়া হয়, ধারালো হাঁসুয়া দিয়ে মাথায় উপর্যুপরি কোপানো হয়। রক্তাক্ত, নিথরপ্রায় দেহটি যখন মাটিতে লুটিয়ে পড়ে, তখন সেই দানবেরা তার বুকের উপর ভারী বস্তু ফেলে নিজেদের পৈশাচিকতার চূড়ান্ত নিদর্শন রাখে।

আরও পড়ুন

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

যখন রাজশাহীর হাসপাতালে সুজনের প্রাণবায়ু নিভু নিভু করছিল, তখন বাড়িতে তার নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী শাহানা খাতুন একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন বুনছিলেন। তিনি জানতেন না, তার জীবন্ত স্বামী আর কখনো ঘরে ফিরবেন না। ফিরবে তার রক্তস্নাত, প্রাণহীন নিথর দেহ। দীর্ঘ নয় বছরের দাম্পত্য জীবনের অপেক্ষার পর যে সন্তানের মুখ দেখার জন্য সুজন আর শাহানার অসীম আকুলতা ছিল, সেই অনাগত সন্তানের মুখ দেখে যেতে পারলেন না বাবা। শাহানার সেই দিনের কান্নাভেজা আর্তনাদ আজও আকাশকে ভারী করে তোলে- “জীবন্ত একটা মানুষ বাসা থেকে বের হলো কিন্তু ফিরে আসলো রক্তাক্ত নিথর দেহে! সে তার সন্তানের মুখটাও দেখে যেতে পারলো না!

শহীদ সুজন মণ্ডল এর সেই সন্তান আজ পৃথিবীর আলোয় বেড়ে উঠছে। তার বয়স এখন প্রায় তিন বছর। সে হয়তো আধো আধো বোলে ‘বাবা’ ডাকতে শিখেছে, কিন্তু সেই ডাক শহীদ সুজনের কানে কখনো পৌঁছবে না।

উগ্র সন্ত্রাসীরা মো. সুজন মন্ডলকে নৃশংসভাবে হত্যা করে। কিন্তু তারা জানেনা আল্লাহর তওহীদ প্রতিষ্ঠার জন্য, সত্যের পথে সংগ্রাম করতে গিয়ে যারা জবীন উৎসর্গ করে তারা কখনো মরে না। তারা শহীদ। স্বয়ং আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ তাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন। আল্লাহ বলেন, ‘আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনোই মৃত মনে করো না; বরং তারা জীবিত এবং তাদের রবের কাছ থেকে তারা রিজিকপ্রাপ্ত হয়ে থাকে।’ (সুরা আল-ইমরান : আয়াত ১৬৯)

সন্ত্রাসীরা হয়ত এও ভেবেছিল যে, একজনকে হত্যা করলেই বুঝি আদর্শের মশাল নিভিয়ে দেওয়া যায়। তারা ভেবেছিল, ভয় দেখিয়ে সত্যের কণ্ঠকে স্তব্ধ করে দিবে। কিন্তু তারা শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। সুজনের মরদেহ যখন তার গ্রামে পৌঁছায়, তখন মানুষের যে বাঁধভাঙা ঢল নেমেছিল, তা ছিল সন্ত্রাসীদের প্রতি গণমানুষের তীব্র ঘৃণা আর প্রত্যাখ্যানের এক জীবন্ত দলিল। কিছু ধর্মব্যবসায়ী যখন সুজনের দাফনে বাধা দেওয়ার ঘৃণ্য অপচেষ্টা করেছিল, তখন এলাকার সাধারণ মানুষই তাদের রুখে দেয়। কারণ তারা তাদের সুজনকে চিনত; তারা দেখেছে তাকে বাবার আঙুল ধরে মসজিদে যেতে, দেখেছে সত্য ও ন্যায়ের জন্য সংগ্রাম করতে। শহরে ও গ্রামে তার দুটি জানাজায় হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে দিয়েছিল- এদেশের মানুষ চাপাতি আর রামদার পক্ষে নয়, তারা সুজনের পক্ষে, তারা মানবতার পক্ষে। সেদিন ঢাকার রাজপথ থেকে শুরু করে সারা দেশে হেযবুত তওহীদের কর্মীদের কণ্ঠে ধ্বনিত হয়েছিল- “এক সুজন শহীদ হলে, লক্ষ সুজন ঘরে ঘরে।”

কিন্তু আজ তিন বছর পর প্রশ্ন জাগে, সেই প্রতিবাদের আগুন কি বিচার নিশ্চিত করতে পেরেছে? ঘটনার পর পুলিশি অভিযানে কয়েকজন আসামি আটক হয়েছিল, তারপর জামিনে বের হয়ে বুক ফুলিয়ে চলছে। বিচারের বাণী আজও নীরবে কাঁদছে। ২০১৬ সালে নোয়াখালীর সোনাইমুড়িতে হেযবুত তওহীদের আরও দুজন সদস্যকে একইভাবে হত্যা করা হয়েছিল। সেই বিচারের দীর্ঘসূত্রতা হয়তো পাবনার খুনিদের দুঃসাহসকে আরও বাড়িয়ে দিয়েছিল। এই বিচারহীনতার সংস্কৃতিই সন্ত্রাসীদের অভয়ারণ্য তৈরি করে।

শহীদ সুজন মণ্ডল এর পরিবার, তার বন্ধুমহল এবং দেশের শান্তিকামী মানুষ আজ রাষ্ট্র এবং দেশের বিচার ব্যবস্থার কাছে আকুল আবেদন জানাচ্ছে- সুজন হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রতিটি খুনি এবং এর পেছনের মদদদাতাদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

সুজন আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার আত্মদান বৃথা যায়নি। তার ঝরে পড়া রক্ত এই মাটির প্রতিটি সত্যনিষ্ঠ কর্মীর শিরায় শিরায় প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে। তিনি আজ শুধু একজন ব্যক্তি নন, তিনি তওহীদ তথা আল্লাহর সার্বভৌমত্বের পক্ষে, অন্যায়-অবিচার আর ধর্মের নামে অধর্মের বিরুদ্ধে পৃথিবীতে সত্যের মশালবাহক এক জ্বলন্ত সংগ্রামের প্রতীক। যতদিন এই মাটিতে একজন সন্ত্রাসীও বুক ফুলিয়ে হাঁটবে, যতদিন ধর্মের নামে মিথ্যাচার চলবে, ততদিন সুজনের সংগ্রাম আমাদের পথ দেখাবে। তার রক্তস্নাত স্মৃতি আমাদের প্রতি মুহূর্তে স্মরণ করিয়ে দেয়- অন্যায়ের কাছে মাথা নত করা নয়, ন্যায়ের জন্য লড়াই করে জীবন দেয়াই জীবনের সার্থকতা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

একসময়ের প্রাণচাঞ্চল্য আজ নীরব: আক্কেলপুরের জাফরপুর রেলস্টেশনে দুর্ভোগে এলাকাবাসী

একসময়ের প্রাণচাঞ্চল্য আজ নীরব: আক্কেলপুরের জাফরপুর রেলস্টেশনে দুর্ভোগে এলাকাবাসী
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জাফরপুর রেলস্টেশন একসময় ছিল আশপাশের গ্রামের মানুষের যাতায়াত ও জীবিকার অন্যতম কেন্দ্র। ট্রেনের অপেক্ষায় যাত্রীদের ভিড়, স্টেশন ঘিরে হোটেল ও দোকানপাটের ব্যস্ততা…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

সংবাদ প্রকাশের জেরে আমার দেশ প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

সংবাদ প্রকাশের জেরে আমার দেশ প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
গাজীপুর সংবাদদাতা:সংবাদ প্রকাশের জেরে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে নিজের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন দৈনিক আমার দেশ-এর শ্রীপুর প্রতিনিধি এস এম…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধের জেরে বুলডোজার দিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধের জেরে বুলডোজার দিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ
গাজীপুরের কালিয়াকৈরে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বুলডোজার দিয়ে প্রতিপক্ষের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

গাইবান্ধায় ২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধায় ২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
গাইবান্ধা পৌর এলাকার সবুজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৪…
 ১৮ অক্টোবর ২০২৬    রংপুর

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা, ধামরাইয়ে মন্দির পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা, ধামরাইয়ে মন্দির পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বিভিন্ন কমিটির নেতাকর্মী ও রাজনৈতিক দলগুলো মাঠপর্যায়ে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয়…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

ধস্তাধস্তির ঘটনায় শিক্ষক দম্পতিকে বদলি দুই প্রান্তের দুই বিদ্যালয়ে!

ধস্তাধস্তির ঘটনায় শিক্ষক দম্পতিকে বদলি দুই প্রান্তের দুই বিদ্যালয়ে!
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে ধস্তাধস্তির ঘটনায় শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তের দুটি বিদ্যালয়ে বদলি করা হয়েছে। এর আগে সহকারী শিক্ষক আছমা খাতুনকে…
 ১৮ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি!

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি!
গাজীপুর প্রতিনিধি:  গাজীপুরের শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে নিজের বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি মামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন দৈনিক আমার…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

জুলাই সনদ ছাড়া রাষ্ট্র চালানো ফিটনেসবিহীন গাড়িতে ওঠার মতো: হাসনাত

জুলাই সনদ ছাড়া রাষ্ট্র চালানো ফিটনেসবিহীন গাড়িতে ওঠার মতো: হাসনাত
জুলাই সনদ ছাড়া রাষ্ট্র পরিচালনাকে ফিটনেসবিহীন গাড়িতে ওঠার সঙ্গে তুলনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন,…
 ১৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

শর্ত মানলেই সাত দিনের মধ্যে খুলবে হরমুজ প্রণালি: আরাগচি

শর্ত মানলেই সাত দিনের মধ্যে খুলবে হরমুজ প্রণালি: আরাগচি
যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলে ছয় দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে দেওয়া সাত…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

তিন বছরের অপেক্ষার অবসান, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী!

তিন বছরের অপেক্ষার অবসান, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী!
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার খবর সামনে এসেছে। দীর্ঘ তিন বছরের অপেক্ষার পর দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি হয়েছে তার। তবে গ্রিন…
 ১৮ অক্টোবর ২০২৬    বিনোদন

মা ইলিশ সংরক্ষণে ৩৮ জেলার ১১১ এমপিকে মন্ত্রীর নির্দেশনা!

মা ইলিশ সংরক্ষণে ৩৮ জেলার ১১১ এমপিকে মন্ত্রীর নির্দেশনা!
মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করা এবং জনসচেতনতা বাড়াতে ৩৮ জেলার ১১১ জন সংসদ সদস্যকে ডিও লেটার দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের!

বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের!
বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন জাপানি বিনিয়োগকারীরা। এ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হলে দ্রুত…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক, মিলল আর্থিক সহায়তার আশ্বাস!

বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক, মিলল আর্থিক সহায়তার আশ্বাস!
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালসহ চার সহ-সভাপতি। ঘণ্টাব্যাপী আলোচনায় বাংলাদেশের ফুটবলের…
 ১৮ অক্টোবর ২০২৬    খেলাধুলা

মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু!

মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু!
ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে একটি এয়ার অ্যাম্বুলেন্স। পরে উড়োজাহাজে থাকা…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগানোর নির্দেশ, সময়সীমা ১৫ নভেম্বর!

মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগানোর নির্দেশ, সময়সীমা ১৫ নভেম্বর!
সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল শনাক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বরসংবলিত প্লেট লাগাতে হবে। বাংলাদেশ সড়ক…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়