প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির...

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

২৭ এপ্রিল ২০২৬ ০৯:৩৮ পিএম
শাহাদৎ হোসেন | সাংবাদিক ও কলামিস্ট

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়, তা দিয়েই আমাদের আঠারো কোটি মানুষের পেট চলে। কিন্তু অতি সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে হওয়া যে ‘পারস্পরিক বাণিজ্য চুক্তি’র খবর আমরা জানতে পারছি, তা পড়ার পর গভীর এক শঙ্কা জাগছে। এই চুক্তির আদ্যোপান্ত বিশ্লেষণ করলে দেখা যায়, এটি আমাদের কৃষিখাতকে উন্নতির দিকে নেওয়ার বদলে উল্টো সমূলে ধ্বংস করার এক নিপুণ নকশা। এই অসম চুক্তির ফলে আমাদের সার্বভৌমত্ব এবং সাধারণ কৃষকের জীবন যেভাবে ঝুঁকির মুখে পড়বে, তা নিয়ে এখনই খোলাখুলি কথা বলা প্রয়োজন।

চুক্তির সবচেয়ে ভয়ংকর দিক হলো আমদানির বাধ্যবাধকতা। আমাদের মতো একটি উন্নয়নশীল দেশের ওপর কঠিন শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে যে, আমাদের প্রতি বছর অন্তত সাড়ে তিন বিলিয়ন ডলার বা প্রায় ৪২ হাজার কোটি টাকার কৃষিপণ্য নির্দিষ্টভাবে আমেরিকা থেকেই কিনতে হবে। এর মধ্যে আছে ৭ লক্ষ টন গম, ২৬ লক্ষ টন সয়াবিন এবং বিপুল পরিমাণ তুলা। প্রশ্ন হলো, একটি স্বাধীন দেশ হিসেবে আমরা কোত্থেকে পণ্য কিনব, সেটা কেন অন্য একটি দেশ ঠিক করে দেবে? আন্তর্জাতিক বাজারে যখন অন্য কোনো দেশ থেকে সুবিধাজনক শর্তে গম বা সয়াবিন পাওয়ার সুযোগ থাকবে, তখনও কি আমরা এই চুক্তির বেড়াজালে আটকে পড়ে নির্দিষ্ট এক দেশ থেকে পণ্য কিনতে বাধ্য থাকব না? এই বিশাল অঙ্কের টাকা জোগাড় করতে গিয়ে আমাদের সাধারণ মানুষের ওপর যে ভয়াবহ অর্থনৈতিক চাপ তৈরি হবে, তার দায়ভার আসলে কে নেবে? তার থেকেও বড় কথা হলো- অথচ এসব পণ্য বাংলাদেশেই উৎপাদন সম্ভব।

এখন নজর দেওয়া যাক আমাদের প্রান্তিক কৃষকদের দিকে। গত কয়েক দশকে বাংলাদেশে ডেইরি বা দুগ্ধ শিল্প এবং পোল্ট্রি শিল্প নিজের পায়ে দাঁড়িয়েছে। গ্রামে গ্রামে হাজার হাজার তরুণ শিক্ষিত যুবক খামার করে স্বাবলম্বী হচ্ছে। কিন্তু চুক্তির পরিশিষ্ট ৩ এ পরিষ্কার বলা আছে, আমেরিকার দুগ্ধজাত পণ্য এবং মাংস কোনো রকম গুণগত পরীক্ষা বা কোনো বাধ্যবাধকতা ছাড়াই সরাসরি বাংলাদেশের বাজারে ঢুকবে। এমনকি আমেরিকার গরুর মাংস, হাঁস-মুরগি এবং প্রক্রিয়াজাত খাবারের জন্য কোনো বিশেষ লাইসেন্স বা নিবন্ধনের প্রয়োজনও পড়বে না। যখন আমেরিকার বিশাল ভর্তুকি পাওয়া খামারের পণ্য আমাদের বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করবে, তখন আমাদের সাধারণ খামারিরা কোথায় দাঁড়াবে? আমাদের ক্ষুদ্র খামারিরা কি তাদের বিলিয়ন ডলারের কর্পোরেট খামারের অসম প্রতিযোগিতায় টিকতে পারবে? উত্তরটা খুব পরিষ্কার, আমাদের তিল তিল করে গড়ে ওঠা দেশি কৃষি ও পোল্ট্রি শিল্প কয়েক বছরের মধ্যেই মুখ থুবড়ে পড়বে।

আরও পড়ুন

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

ইসলামের দর্শন ও সংস্কৃতিচর্চার যোগসূত্র

আরেকটি চরম উদ্বেগের বিষয় হলো ‘জিএমও’ বা জেনেটিক্যালি মোডিফাইড খাদ্য। চুক্তির অনুচ্ছেদ ১.৬ এ বলা হয়েছে, আমেরিকা যেসব কৃষিপণ্যকে নিরাপদ বলবে, বাংলাদেশ সেগুলো কোনো ধরনের নিজস্ব ল্যাবরেটরি পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই মেনে নিতে হবে। এমনকি মাত্র ২৪ মাসের মধ্যে আমাদের এমন এক আইনি কাঠামো তৈরি করতে হবে যেখানে মার্কিন ল্যাবে অনুমোদিত যেকোনো বীজ বা খাবার সরাসরি আমাদের কৃষিজমিতে প্রবেশের বৈধতা পাবে। এটি শুধু জনস্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকি নয়, বরং আমাদের আদি ও অকৃত্রিম প্রাকৃতিক বীজ ব্যবস্থাকে চিরতরে বিলুপ্ত করে দেওয়ার একটি ষড়যন্ত্র। এই ভিনদেশি বিষাক্ত বীজের প্রভাবে আমাদের দেশীয় জাতের শস্যগুলো হারিয়ে যাবে। আমরা জানি, মার্কিন কোম্পানিগুলো একবার তাদের পেটেন্ট করা হাইব্রিড বীজ কোনো দেশে ঢোকাতে পারলে সেই দেশের কৃষকরা বীজের জন্য সারা জীবনের জন্য ওই কোম্পানিগুলোর দাসে পরিণত হয়। আমাদের এই উর্বর সোনার মাটিতে কি আমরা জেনেশুনে ভিনদেশি বীজের বিষ ঢেলে দেব?

আমাদের প্রধান রপ্তানি খাত হলো তৈরি পোশাক। চুক্তিতে বলা হয়েছে, আমাদের পোশাক রপ্তানিতে শুল্ক সুবিধা দেওয়া হবে, কিন্তু সেখানে একটি সূক্ষ্ম ফাঁদ পাতা আছে। এই সুবিধা পেতে হলে শর্ত হলো সেই পোশাক বানাতে মার্কিন তুলা বা সুতা ব্যবহার করতে হবে। এর মানে হলো, আমাদের পোশাক শিল্পকেও আমেরিকার কৃষি খামারের ওপর চিরস্থায়ীভাবে নির্ভরশীল করে তোলা হচ্ছে। আমাদের আমদানিকারকরা ভারত, মিশর বা অন্য যেকোনো দেশ থেকে নিজেদের পছন্দের তুলা আনার স্বাধীনতা হারাবে। এক কথায় বলতে গেলে, এটি আমাদের শিল্প এবং কৃষি উভয়কেই এক সুতোয় বেঁধে আমেরিকার বাজারের জিম্মি করার একটি সুদূরপ্রসারী অপকৌশল।

এই চুক্তিতে শুধু কৃষি নয়, বরং আমাদের জাতীয় ও বাণিজ্যিক সার্বভৌমত্বকেও চরম সংকটে ফেলা হয়েছে। চুক্তির ৪.১ এবং ৪.২ অনুচ্ছেদ অনুযায়ী, আমেরিকার ‘শত্রু’ হিসেবে পরিচিত কোনো দেশের সাথে আমরা স্বাধীনভাবে বাণিজ্য করতে পারব না। রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল আনা কিংবা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কেনা, সব কিছুতেই এখন ওয়াশিংটনের অনুমতি লাগবে। এমনকি আমাদের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার চীনের সাথেও আমরা স্বাধীনভাবে বড় কোনো লেনদেন করতে পারব কি না, তা নিয়ে চুক্তিতে মারাত্মক অস্পষ্টতা রয়েছে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেন অন্য কোনো দেশের মর্জির ওপর ঝুলে থাকবে?
সবচেয়ে বড় বিস্ময়ের জায়গা হলো এই চুক্তির সময়কাল এবং বর্তমান সরকারের ম্যান্ডেট। একটি অন্তর্বর্তী সরকার, যাদের মূল আইনি দায়িত্ব ছিল একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা, তারা কীভাবে ৩০ বছরের মতো একটি দীর্ঘমেয়াদী এবং নীতিনির্ধারণী চুক্তিতে দেশকে আবদ্ধ করতে পারে? এই নৈতিক অধিকার তাদের কে দিয়েছে? জাতীয় নির্বাচনের মাত্র তিন দিন আগে হোয়াইট হাউস থেকে এই চুক্তির ঘোষণা আসা কি সাধারণ কোনো ঘটনা? এর মানে কি এই নয় যে, তারা জানতেন একটি নির্বাচিত সংসদ বা প্রকৃত জনপ্রতিনিধিরা কখনোই জনগণের স্বার্থবিরোধী এমন একটি আত্মঘাতী চুক্তি মেনে নেবেন না?

চুক্তির সমর্থকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে, আমরা ২৫০০ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছি। কিন্তু বাস্তবতা হলো, আমরা আমেরিকা থেকে যা আমদানি করতে বাধ্য হচ্ছি তার তুলনায় রপ্তানি সুবিধার তালিকাটি অত্যন্ত ছোট এবং কঠিন শর্তে ঘেরা। আমরা ঔষধ রপ্তানির সুবিধা পাচ্ছি ঠিকই, কিন্তু বিনিময়ে আমাদের দেশি ঔষধের বিশাল বাজারও মার্কিনিদের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দিতে হচ্ছে। এমনকি মার্কিন ঔষধের কোনো গুণগত মান যাচাই করার ক্ষমতাও আমাদের ওষুধ প্রশাসন হারাবে। এতে গত কয়েক দশকে আমাদের ঔষধ শিল্পের যে গৌরবময় বিকাশ হয়েছে, তা-ও চরম হুমকির মুখে পড়বে।

বাংলাদেশ কোনো দাতা দেশের বাণিজ্যিক পরীক্ষাগার নয়। আমাদের কৃষক যদি নিজের মাঠে হাড়ভাঙা খাটুনি দিয়ে ফসল ফলিয়ে ন্যায্য বাজার না পায়, তবে এই তথাকথিত উন্নয়নের আড়ালে আমাদের মেরুদণ্ড চিরতরে ভেঙে পড়বে। এই চুক্তি সরাসরি আমাদের কৃষকের ভাতের থালায় লাথি মারার শামিল। এটি আমাদের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের খাদ্য নিরাপত্তাকে মার্কিন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর মর্জির ওপর ছেড়ে দেওয়া। আমরা কি সত্যিই চাই আমাদের পরবর্তী প্রজন্ম নিজেদের জমিতে অন্য দেশের দয়া বা তাদের ল্যাবরেটরিতে তৈরি বীজের ওপর নির্ভর করে বেঁচে থাকুক? নাকি নিজেদের উদ্ভাবনী ক্ষমতার দ্বারা দেশের কৃষি শিল্পের অগ্রগতিতে ভূমিকা রাখুক।

এখনও সময় আছে এই চুক্তির ভয়াবহতা নিয়ে পুনরায় ভাবার। জনগণের সামনে এই চুক্তির প্রতিটি ধারা স্পষ্ট করা দরকার। কোনো ‘নন-ডিসক্লোজার’ বা গোপন চুক্তির দোহাই দিয়ে একটি জাতির ভবিষ্যৎ অন্ধকার করা যেতে পারে না। আমরা আন্তর্জাতিক বাণিজ্য চাই, কিন্তু সেই বাণিজ্যের নামে দেশের কৃষককে বলি দিয়ে কিংবা জাতীয় সার্বভৌমত্ব বন্ধক রেখে নয়। আমাদের কৃষকদের ঘাম আর শ্রমের বিনিময়ে যে অর্থনীতি দাঁড়িয়ে আছে, তাকে কোনো অসম চুক্তির বেড়াজালে আটকে ফেলার অধিকার কারও নেই। তাই জাতীয় অস্তিত্ব রক্ষায় এবং আমাদের মাটির স্বার্থে এই আত্মঘাতী চুক্তি পুনর্বিবেচনা করা এখন সময়ের দাবি। অন্যথায় ইতিহাস আমাদের ক্ষমা করবে না; আর ক্ষমা করবে না এই গোপন চুক্তির মাধ্যমে দেশকে জিম্মি করা বিশ্বাসঘাতক অন্তবর্তীকালীন সরকারকে।

তিন মাসের মধ্যে চুক্তি রিভিউ করার সুযোগ থাকলেও বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো ভ্রুক্ষেপ নেই! পররাষ্ট্র উপদেষ্টা কাম পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহামানের ভাষ্য অনুযায়ী পিএনপি-জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দল এই চুক্তির বিষয়ে অবগত ছিল। জামায়াত তা সরাসরি অস্বীকার করলেও বিএনপির পক্ষ থেকে স্পষ্ট কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি। তার থেকেও বড় কথা হলো- সংসদে ছোট-খাটো নানা বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ, তর্ক, কাইজ্জা চললেও এই প্রসঙ্গে কেউ প্রশ্ন তুলছে না। বিরোধীদল সংসদে সুপার সক্রিয়তা দেখালেও এই বিষয়ে একটি কথাও তুলছে না তারা। অথচ চুক্তি বাতিল কিংবা রিভিউয়ের এখনো প্রায় একমাসের মতো সময় হাতে আছে। তাহলে কি আমরা ধরে নিব যে, এই চুক্তির ব্যাপারে সবাই সত্যিই ওয়াকিবহাল ছিল? আমেরিকার সান্নিধ্য পেতে এবং তার বিরাগভাজন হবার ঝুঁকিমুক্ত থাকতে ড. মুহাম্মদ ইউনূস স্যারের মতো গুরুজনকে কেউ ‘না’ বলতে পারেনি!

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব
বর্তমান মুসলিম বিশ্বের এই করুণ পরিণতি কোনো নিয়তির নির্মম পরিহাস নয়, বরং তা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ারই অবশ্যম্ভাবী ফসল। আমরা নামের শেষে মুসলিম…
 ১৬ জুন ২০২৬    বিশেষ নিবন্ধ

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার
চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক…
 ১৬ জুন ২০২৬    জাতীয়

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন
চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পসহ নতুন ও সংশোধিত পাঁচটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প…
 ১৬ জুন ২০২৬    জাতীয়