প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   জাতীয় কবির সঙ্গে মাননীয় এমামুযযামানের...

জাতীয় কবির সঙ্গে মাননীয় এমামুযযামানের স্মৃতি

২২ মে ২০১৫ ১১:৩৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

রিয়াদুল হাসান:

হেযবুত তওহীদ আন্দোলনের প্রতিষ্ঠাতা মাননীয় এমামুযযামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী কবি নজরুলের চেয়ে বয়সে ২৬ বছরের ছোট ছিলেন। এমামুযযামান গান ভালোবাসতেন, তরুণ বয়সে ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরুর কাছে নিয়মিত গান শিখতেনও। একই ওস্তাদের কাছে গান শিখেছিলেন কবি নজরুলও। এমামুযযামান এক সময় ধ্রুপদি সঙ্গীতের শিল্পী হোতে চেয়েছিলেন, এগিয়েছিলেনও বেশ কিছুদূর কিন্তু সঙ্গীতের জগতে তিনি বিলীন হোয়ে যান নি। কারণ তাঁকে নিয়ে আল্লাহর ছিল অনেক বড় একটি পরিকল্পনা।
জীবন পথের বাঁকে বাঁকে অসংখ্য বিষ্ময়কর অভিজ্ঞতা এমামুযযামানের জীবনকে ঋদ্ধ কোরেছে। কবি নজরুলের প্রতি অগাধ ভালোবাসা ও ভক্তি এমামুযযামানের বিভিন্ন সময়ের স্মৃতিচারণে আমরা লক্ষ্য কোরেছি, কবিকেও চিনতে পেরেছি নতুন আলোকে।
এমামুযযামান কবে প্রথম কবির সাক্ষাৎ তা আমার জানা নেই। ১৯৭২ সনের ২৪ মে কবিকে যখন ঢাকায় নিয়ে আসা হয়, তখন তার চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে বিশেষজ্ঞ ডাক্তারদের একটি বোর্ড গঠন করা হয়। বোর্ডের সদস্য ছিলেন ছয়জন চিকিৎসক। এদের মধ্যে মাননীয় এমামুযযামানও ছিলেন একমাত্র হোমিওপ্যাথ। ইতোপূর্বে পূর্ব পাকিস্তান আইন পরিষদের সদস্য থাকার সুবাদে রাজনৈতিক অঙ্গনে চিকিৎসক হিসাবে তাঁর সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল। সেজন্যই বঙ্গবন্ধু এমামুযযামানকে বোর্ডের অন্তর্ভুক্ত করেন। কবি তখন ঢাকার পিজি হাসপাতালে। অনেক লোক কবিকে দেখতে আসতেন। চোখের দেখা। কবি তখন কাউকে চিনতে পারতেন না, কথাও বোলতে পারতেন না। এর উপরে ঘুমের ওষুধের ক্রিয়ায় তিনি প্রায় সময়ই অচেতন হোয়ে ঘুমাতেন। এমামুযযামান বোর্ডের অন্য চিকিৎসকদেরকে বলেন ঘুমের ওষুধ না দিতে। কারণ জোর কোরে স্নায়ুকে অচেতন কোরে ঘুম পাড়িয়ে লাভ নেই, সুস্থতার জন্য দরকার স্বাভাবিক নিদ্রা। এজন্য তিনি বেশ কয়েকদিন নিজের প্রেসক্রিপশান অনুযায়ী চিকিৎসা করেন। কবির ঘুম স্বাভাবিকও হোয়ে আসে। কিন্তু দর্শনার্থী এত বেশী আসতে থাকে যে তিনি ঘুমাতে পারতেন না। এজন্য এমামুযযামান হাসপাতালের কর্তৃপক্ষের প্রতি কড়া হুকুম দেন যেন কোন দর্শনার্থীকেই অনুমতি না দেওয়া হয়। কিন্তু যারা সেখানকার কর্তৃপক্ষ তারা নিজেদের আত্মীয়-স্বজন বন্ধুবান্ধবের কাছে নিজেদের ক্ষমতা প্রদর্শনের লোভ সামলাতে না পেরে প্রচুর দর্শনার্থীকে কবি-দর্শনের সুযোগ প্রদান কোরতে থাকেন। এই আবেগের আতিশায্যের কারণে কবির চিকিৎসার বিরাট ত্রুটি হোয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এমতাবস্থায় এ্যালোপ্যাথ চিকিৎসকরা আবার বাধ্য হন কড়া ঘুমের ওষুধ দিয়ে কবিকে ঘুম পাড়িয়ে রাখতে।
এমামুযযামানের চিকিৎসাকালীন সময়ে আল্লাহর ইচ্ছায় কবির শরীর বেশ খানিকটা সুস্থ হোয়ে উঠেছিল। এমামুযযামান প্রায়ই গর্ব কোরে বোলতেন, ‘তোমরা কি জানো–আমি বোধ হয় বর্তমানে একমাত্র ব্যক্তি যে নজরুলের হাতে চড় খেয়েছি।’ কবির হাতের চড় খাওয়ার স্মৃতিচারণ কোরতে গিয়ে এমামুযযামান খুব হাসতেন। ঘটনাটি হোচ্ছে- চিকিৎসা চলাকালে একদিন কবিকে ওষুধ খাওয়াতে গিয়েছিলেন এমামুযযামান। কবি কিছুতেই ওষুধ খেতে চান না। এমামুযযামান দু’একবার চেষ্টা কোরতেই কবি এমামুযযামানের গালে একটি জোরে চড় বসিয়ে দেন। ওষুধ আর খাওয়ানো হয় না। তাঁকে নজরুল ইসলাম চড় দেওয়ার পরও তিনি মোটেই ক্ষুব্ধ হোলেন না, বরং যখনই তিনি নজরুল ইসলামের প্রসঙ্গে বোলতেন এই স্মৃতি তাঁকে পুনর্বার গভীরভাবে পুলকিত কোরত। একেই বলে ভক্তি, শ্রদ্ধা এবং অহঙ্কারহীনতা। এমামুযযামান বোলতেন, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা কোরে গেছেন বোলে তাঁর সঙ্গীতের সংরক্ষণ ও বিশুদ্ধ চর্চা করার একটি সুবন্দোবস্ত হোয়েছিল। কিন্তু নজরুল এমন কোন প্রতিষ্ঠান করার সুযোগ পান নি, তাই তাঁর বহু গান এখন হারিয়ে গেছে। যেগুলি আছে সেগুলিও বিকৃত হোয়ে যাচ্ছে। এই বিষয়টি উপলব্ধি কোরে তিনি এবং আরও বেশ কয়েকজন ঢাকায় কবি তালিম হোসেনের বাসা থেকে নজরুল একাডেমি প্রতিষ্ঠা করেন। তিনি এই প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডের আজীবন সদস্য ছিলেন।
বিভিন্ন কথাপ্রসঙ্গে এমামুযযামান নজরুলের কবিতা ও গানের মধ্য থেকে কিছু কিছু লাইন উদ্ধৃত্ত কোরতেন। যেমন এমামুযযামান তাঁর ‘বাঘ-বন-বন্দুক’ নামক শিকার কাহিনীর বইতে। কোলকাতা চিড়িয়াখানায় একটি বাঘ হঠাৎ খুব হাঁক ডাক আরম্ভ করে। তার এমন আক্রমণাত্মক ভাবভঙ্গি দেখে দর্শনার্থিরা খুব আতঙ্কিত হোয়ে যায়। কিন্তু এমামুযযামান ছোটবেলা থেকেই চিতাবাঘ পুষতেন। তাই বাঘের ভাষা, আচরণ সম্পর্কে তাঁর ছিল খুব জানাশোনা ছিল। মানুষজনের আতঙ্ক দেখে খাচাটির কাছে গেলেন। তিনি লিখেছেন, “খুব আস্তে ওকে ডাকলাম। চম্কে ফিরে চাইল। বিষ্ফোরিত দৃষ্টি। আমাদের কাউকে কাম্স্কাটকায় দু’বছর বাস করবার পর হঠাৎ যদি রাস্তায় কেউ বাংলা ভাষায় তাকে ডাকে তবে যে রকম মুখের ভাব হবে তেমনি। কবির ভাষায় “আমারে চোখ ইশারায় ডাক দিলে হায় কে গো দরদী।” ঠায় বসে তাকিয়েই রইল। পূর্ণ দৃষ্টিতে ওর চোখের পানে তাকিয়ে আবার ডাকলাম, তড়াক করে লাফিয়ে উঠে সোজা চলে এল এপাশে। তারপরে বের হয়ে আমার কাছে আসার কি চেষ্টা। একবার এদিকে যায়, একবার ওদিকে যায়।”
এরপরে এমামুযযামান খাচার জালের ছোট ছোট ফাঁকের মধ্য দিয়ে আঙ্গুল গলিয়ে যতটুকু পারা যায় ওর ঘাড় চুলকে দিতে লাগলাম। লোকজন আশ্বস্ত হোয়ে চোলে গেল।
এমামুযযামানের খুব প্রিয় একটি গান ছিল, ‘আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান।’ গানটি (সম্ভবত) প্রথম রেকর্ড আব্বাস উদ্দিনের। পরে আরও অনেকেই গেয়েছেন। তিনি বোলেছিলেন, এই গানের যতগুলি রেকর্ড পাওয়া যায় সংগ্রহ কোরতে। সেই হিসাবে আমরা ৫/৬টি রেকর্ড সংগ্রহ কোরেছিলাম। এর মধ্যে থেকে তিনি আব্বাস উদ্দিন ও খালেদ হোসেনের গাওয়া রেকর্ড দু’টি আমাদের সবাইকে শুনতে বলেন। তিনি আরও একটি গান আমাদেরকে সংগ্রহ কোরতে বলেন, ‘শহীদি ঈদগাহে দেখ আজ জমায়েত ভারি, হবে সারা দুনিয়ায় এসলামী ফরমান জারি’। এ গানটির কথা সংগ্রহ করা গেলেও রেকর্ড সংগ্রহ কোরতে পারি নি এখনও।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

২৪ বছর পর ভাইরাল নায়ক মান্নার সেই বক্তব্য, ‘আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি’

২৪ বছর পর ভাইরাল নায়ক মান্নার সেই বক্তব্য, ‘আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি’
২০০২ সালে মুক্তি পাওয়া ‘ফায়ার’ সিনেমা নিয়ে ২৪ বছর পর আবারও আলোচনায় ঢাকাই সিনেমার প্রয়াত চিত্রনায়ক মান্না। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার একটি পুরোনো ভিডিও, যেখানে…
 ৭ অক্টোবর ২০২৬    বিনোদন

মেসির বিদায়ে বাংলাদেশের তারকাদের আবেগঘন পোস্ট!

মেসির বিদায়ে বাংলাদেশের তারকাদের আবেগঘন পোস্ট!
আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে বিদায়ী ম্যাচটিকে স্মরণীয় করে…
 ৭ অক্টোবর ২০২৬    বিনোদন

বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল? এবার মুখ খুললেন মেসি!

বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল? এবার মুখ খুললেন মেসি!
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। বিদায়ী ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারানোর পর আবেগঘন বক্তব্যে নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের নানা অধ্যায় তুলে ধরেন…
 ৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে নেতা বললেন ‘আলহামদুলিল্লাহ’!

বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে নেতা বললেন ‘আলহামদুলিল্লাহ’!
শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ দলীয়…
 ৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ!

ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ!
ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে বাণিজ্য ঘাটতি কমানো, তৈরি পোশাক, ওষুধ ও কৃষিপণ্যের রপ্তানি বাড়ানো…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

ওসিকে হুমকি দেয়া সেই বিএনপি নেতা সাগর বহিষ্কার

ওসিকে হুমকি দেয়া সেই বিএনপি নেতা সাগর বহিষ্কার
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হুমকি দেওয়া এবং জুলাই বিপ্লবের এক শহীদের চাচাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে থানায় নিয়ে যাওয়ার অভিযোগে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক…
 ৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, তৈরি হলো ভুয়া কাবিননামা!

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, তৈরি হলো ভুয়া কাবিননামা!
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক বিধবা নারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবি ও টিপসই নেওয়ার পর তার নামে ভুয়া কাবিননামা তৈরির অভিযোগ…
 ৭ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

মধ্যরাতে আগুনে পুড়ল ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিনেমা হল!

মধ্যরাতে আগুনে পুড়ল ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিনেমা হল!
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলসহ অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে আগুনের সূত্রপাতের পর তা দ্রুত আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে…
 ৭ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, আরও ৩৫ লাখকে টিকা দেওয়ার লক্ষ্য!

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, আরও ৩৫ লাখকে টিকা দেওয়ার লক্ষ্য!
সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে। এবার টিকাদান থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে আগামী এক মাসে…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিতে সংবিধানে আসছে নতুন বিধান!

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিতে সংবিধানে আসছে নতুন বিধান!
জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে যাচ্ছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধানের তফসিলে সুনির্দিষ্টভাবে জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত, দিল্লি-এনসিআরেও তীব্র কম্পন!

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত, দিল্লি-এনসিআরেও তীব্র কম্পন!
রাতের নীরবতা ভেঙে ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলা। মঙ্গলবার রাতে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন দিল্লি-এনসিআরসহ উত্তর ভারতের বিভিন্ন এলাকাতেও অনুভূত…
 ৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বিদায়ী ম্যাচে মেসির হাতে উঠল হলুদ-লাল কার্ড!

বিদায়ী ম্যাচে মেসির হাতে উঠল হলুদ-লাল কার্ড!
আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচেও লিওনেল মেসিকে দেওয়া হলো হলুদ ও লাল কার্ড। তবে এগুলো কোনো শাস্তির কার্ড নয়; বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচ শেষে বিশেষ স্মারক…
 ৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

এক বাড়ির জন্য ৪১ লাখ টাকার সেতু!

এক বাড়ির জন্য ৪১ লাখ টাকার সেতু!
পটুয়াখালীর বাউফলে একটি বাড়ির সামনে মাত্র ১১ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে ৪১ লাখ ৬৩ হাজার ৯৯৯ টাকা ব্যয় হয়েছে। সেতুটি নির্মাণের পর এর প্রয়োজনীয়তা, প্রকল্প…
 ৭ অক্টোবর ২০২৬    বরিশাল

তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান!

তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান!
আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন…
 ৭ অক্টোবর ২০২৬    নির্বাচিত

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের প্রতিনিধি ফরিদা শহীদ

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের প্রতিনিধি ফরিদা শহীদ
শিক্ষার অধিকার পরিস্থিতি পর্যালোচনায় আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ। সরকারের আমন্ত্রণে এ সফরে তিনি ৪ ডিসেম্বর পর্যন্ত…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়